অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলার নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পরিবহন: ৪ চালকের অর্থদণ্ড

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৫ই এপ্রিল ২০২০ ভোর ০৪:৫৬

remove_red_eye

৯৬৪

অচিন্ত্য মজুমদার :: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পরিবহন করায় ভোলার বোরহানউদ্দিনে ১৩৭ যাত্রী বোঝাই দুটি বাস ও ২টি মাইক্রবাস আটক করে নৌবাহিনী। শনিবার বিকেলে ওই পরিবহনের ৪ ড্রাইভারকে আটক করে তারা। পরে রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজীর ওই চার ড্রাইভারের ৩০ হাজার টাকা অর্থদণ্ড করে।

ভোলা নৌ কন্টিনজেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নুর মোহাম্মদ জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চরফ্যাশন থেকে রজনীগন্ধা পরিবহন-১ তাবলীগ জামাতের ৭০ জন যাত্রী নিয়ে ভোলা সদর হয়ে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। অন্যদিকে রজনীগন্ধা-২ বাসটি ঢাকা থেকে ৪৫ জন যাত্রী নিয়ে চরফ্যাশনের দিকে যাচ্ছিল। এছাড়া অন্য দুইটি মাইক্রোবাস ২২ জন যাত্রী নিয়ে ভোলা সদরের দিকে যাচ্ছিল। এসময় ওই পরিবহন চারটির ১৩৭ জন যাত্রীকে নামিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে করোনা ভাইরাস বিস্তারে সম্পর্কে  জানানো হয়। এছাড়া সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে এ ধরনের চলাচল দেশের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি ডেকে আনবে বলে তাদেরকে সতর্ক করে ছেড়ে দেয়া হয়। এছাড়া চার পরিবহনের ড্রাইভারদের ভ্রম্যমান আদালতে সোপর্দ করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বশির গাজী জানান, আটক চার পরিবহ চালককে ভ্রাম্যমান আদালত মাধ্যমে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এর মধ্যে বাস চালক জহিরকে ১০ হাজার ও শাহে আলমকে ১০ হাজার টাকা এবং মাইক্রেবাসের চালক আলমগীরকে ৫ হাজার ও আলী আকবরকে ৫ হাজার টাকার অর্থদণ্ড করা হয়। 

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...