অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


বোরহানউদ্দিনে শিক্ষক নেতার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৪৮

remove_red_eye

৪৩৮

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে শিক্ষক নেতা ও বোরহানউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল অদুদ মাস্টারের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে পৌরসভা মিলনায়তনে বোরহানউদ্দিনের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে স্মৃতিচারণ করেন, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম। আবদুল অদুল মাস্টারের জীবন ও কর্মের উপর আরো আলোচনা করেন, প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক ভোলা জেলা সভাপতি আ. রশীদ, উপজেলা সাবেক সভাপতি আবদুল হক, লালমোহন উপজেলা সাবেক সভাপতি আ. মান্নান, ভোলা সদর উপজেলার সাবেক সভাপতি এমদাদুল হক, শিক্ষক নেতা আবদুর রহমান নান্নু, মো. নুরুল আমিন। এছাড়া আবদুল অদুদ মাস্টারের একমাত্র ছেলে শওকত হোসেন অলিদ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
স্মরণসভা শেষে আবদুল অদুদ মাস্টারের বিদেহী আতœার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন, শিক্ষক সমিতির উপজেলা সাবেক সভাপতি আবদুল হক। অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত)হীরামন বৈদ্যসহ ১৫৬ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সুধীসমাজ উপস্থিত ছিলেন। উল্লেখ্য শতবর্ষী বোরহানউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত স্বনামধন্য প্রধান শিক্ষক, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রিয় কমিটির সাবেক সহ-সভাপতি আবদুল অদুদ মাস্টার(৭৩)গত সোমবার ২৭(নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...