মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ৫ই এপ্রিল ২০২০ ভোর ০৫:২৪
৯২৮
মনপুরা প্রতিনিধি:: ভোলার মনপুরায় ঝড়-বৃষ্টি উপেক্ষা করে অতি দরিদ্র সীমার নিচে বসবাসকীর ৬০ পরিবারের সদস্যদের কাছে ত্রান সামগ্রী পৌঁছে দিয়েছেন ইউএনও বিপুল চন্দ্র দাস। শনিবার বিকেল ৫ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে বসবাসকারী কর্মহীন এই সব পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে চাল, ডাল ও আলু বিতরণ করেন তিনি। এই সমস্ত কর্মহীন পরিবারের সদস্যরা খেটে খাওয়া মানুষ। যারা প্রতিদিন কাজ না করলে ভাতের হাড়ি চুলায় উঠে না। কিন্তু লকডাউনের কারনে এরা বেকার হয়ে পড়ে।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস জানান, এই সংকটে সবচেয়ে কষ্টে আছে এই সমস্ত খেটে খাওয়া শ্রমজীবি পরিবার। যারা দিন আনে দিন খায়। তাদের আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে খুব কষ্টে আছে। তাদের কথা ভেবে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্ধকৃত খাদ্য সামগ্রী বিতরণ করছি।
এর আগে উপজেলা হাজিরহাট ইউনিয়ন, মনপুরা ইউনিয়ন ও উত্তর সাকুচিয়া ইউনিয়নে খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।এছাড়াও তিনি এই সংকটময় সময়ে সমাজের বিত্তবানদের এই উপকূলের অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেন। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া ও মানবসেবা স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক