বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই ডিসেম্বর ২০২৩ রাত ১০:২৮
৪৫৫
নৌ-বাহিনীর পোশাক পরে চাঁদাবাজী
মোঃ ইসমাইল : ভোলার তজুমদ্দিনে নৌবাহিনীর সদস্য পরিচয় দেয়া মো. রহিম ভুঁইয়া (৪৮) ও মো. সজীব (৩০) নামে দুইজনকে আটক করেছেন সাধারণ জনতা। সোমবার বিকেলে উপজেলার চরমোজাম্মেলে স্থানীয় বাসিন্দাদের কে সরকারি ভাবে গরু ও সেলাইমেশিন দিবে বলে টাকা আদায় করার সময় জনতারা তাদেরকে আটক করেন। পরে আটককৃত দুই জনকে তজুমদ্দিন থানা পুলিশে সোপর্দ করেন।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পন্তবাজার নামক এলাকার মৃত মহব্বত আলীর ছেলে মো. রহিম ভূইয়া ও লক্ষিপুর জেলার রামগতি উপজেলার চরবাদাম এলাকার রফিকের ছেলে মো. সবজি। আটককৃত রহিম ভূইয়া বাংলাদেশ নৌ-বাহিনীতে বাবুর্চি পদে চাকরি করে ২০২১ সালে অবসরে আসেন।
চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণ জানান, উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের চরমোজাম্মেল মুক্তিযোদ্ধা বাজারের লোকজন আমাকে মোবাইল ফোনে জানান, নৌবাহিনীর পোশাক পড়া দুইজন ব্যক্তি গরু ও সেলাই মেশিন দিবে বলে এক হাজার টাকা করে দাবি করছেন। এ সংবাদ শুনে আমি তাৎক্ষণিক চরে প্রকল্পের কাজে নিয়োজিত নৌবাহিনীর সিসি কামালউদ্দিন, ইউএনও শুভ দেবনাথ, তজুমদ্দিন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদকে জানাই। যাচাই পূর্বক তাদের থানায় আনা হয়। পরে জানতে পারি তারা বাংলাদেশ নৌ বাহিনীর সৈনিক নন, তারা প্রতারক।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, গতকাল রাতে নৌবাহিনীর সদস্য পরিচয় দেয়া ভূয়া ২ জনকে আটক করে চরমোজাম্মেলের লোকজন। খবর পেয়ে তাদেরকে তজুমদ্দিন থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথা স্বীকার করেন। এবং আটককৃত রহিম ভূইয়া নৌ-বাহিনীতে বাবুর্চি পদে চাকরি করে ২০২১ সালে অবসরে আসেন বলে জানান। তাদের বিরুদ্ধে আইনানুর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
############
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত