অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় ফোন পেয়ে বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌছে দিলেন এমপি শাওন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই এপ্রিল ২০২০ রাত ১০:৫২

remove_red_eye

১০৩৪

লালমোহন প্রতিনিধি:: ভোলার লালমোহন উপজেলায় হট লাইনে ফোন পেয়ে কর্মহীন অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। রবিবার সকাল থেকে উপজেলার বদরপুর, কালমা ও ফরাজগঞ্জ ইউনিয়নে করোনা ভাইরাসের কারণে কর্মহীন শ্রমজীবী পরিবারের মাঝে এসব ত্রাণ পৌছে দেন তিনি। এসব খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তেল, পিঁয়াজ, লবন ও সাবান।

এমপি শাওন লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় ১৫ হাজার পরিবারের জন্য ত্রাণ সামগ্রী গত ৩ দিন ধরে বিতরণ করেছেন। এসব ত্রাণ সমগ্রী সামাজিক দূরুত্ব বজায় রেখে নি¤œ আয়ের মানুষের বাড়ি বাড়ি পৌছে দিচ্ছেন তিনি। একই সাথে চালু করেছেন হট লাইন নাম্বর। যারা খাদ্যসামগ্রী পায়নি তাদের বাড়িতে ফোন পাওয়ার সাথে সাথে পৌছে দিচ্ছেন ত্রাণ। এসময় এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে কোন মানুষ না খেয়ে কষ্ট পাবে না। করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা শুনে ঘরে থাকতে হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মোঃ মনির হাওলাদার প্রমুখ।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...