অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে এইচডি ছবি-ভিডিও শেয়ার করা যাবে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই ডিসেম্বর ২০২৩ বিকাল ০৪:৪০

remove_red_eye

৬৬১

হোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার। যা ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করছে তেমনি নিরাপত্তা আরও বাড়িয়ে দিচ্ছে। হোয়াটসঅ্যাপের জনপ্রিয় একটি ফিচার হলো স্ট্যাটাস।

হোয়াটসঅ্যাপে এইচডি কোয়ালিটির ছবি এবং ভিডিও শেয়ার করার ফিচার আগেই চালু হয়েছে। তবে এখন ব্যবহারকারীদের এইচডি কোয়ালিটির ছবি এবং ভিডিও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস শেয়ার করার সুবিধাও দিতে চলেছে সংস্থা। মেটা অধিকৃত জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের সুবিধায় হামেশাই নিত্যনতুন ফিচার চালু হয়। সেই তালিকাতেই নতুন সংযোজন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে এইচডি কোয়ালিটির ছবি এবং ভিডিও শেয়ার করার সুবিধা।

গুগল প্লে বিটা প্রোগ্রামে হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বিটা ২.২৩.২৬.৩ ভার্সানে এই ফিচার লক্ষ্য করা গিয়েছে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবিটাইনফো এই ফিচারের কথা প্রকাশ্যে এনেছে। বর্তমানে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কিছুটা কম গুণমানের ছবি, ভিডিও শেয়ার করা যায়।

হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী সংস্থা টেলিগ্রাম এবং আইমেসেজের সঙ্গে এর ফলে অনেকটাই পিছিয়ে যায় হোয়াটসঅ্যাপ। তাই এবার এইচডি স্টেটাস ফিচার লঞ্চ করতে চলেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। ভবিষ্যতে অ্যাপের বিটা ভার্সানে এই ফিচার চালু করা হবে। কারণ টেস্টারদের জন্য এই ফিচার এখনো চালু হয়নি।

এবছর অগস্ট মাসেই হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সানে এইচডি গুণমানের ছবি এবং ভিডিও শেয়ারের সুবিধা চালু হয়েছিল। এই ফিচারের সাহায্যে স্ট্যান্ডার্ড ৪৮০পি রেজোলিউশনের পরিবর্তে ৭২০পি রেজোলিউশনের ছবি এবং ভিডিও শেয়ার করার সুবিধা পেয়েছেন ব্যবহারকারীরা। এবার হোয়াটসঅ্যাপ স্টেটাসেও এইচডি কোয়ালিটির ছবি এবং ভিডিও শেয়ার করার পরিষেবা চালু হতে চলেছে।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...