অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


ভোলার তাবলীগ জামাতের ১৬ সদস্যসহ ট্রাক আটক: চালকের অর্থদণ্ড


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৬ই এপ্রিল ২০২০ রাত ১২:৪৮

remove_red_eye

১১৫৯

অচিন্ত্য মজুমদার:: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পরিবহন করায় ভোলার তাবলীগ জামাতের ১৬ সদস্যসহ একটি ট্রাক আটক করেছে নৌবাহিনী। আজ রবিবার বিকেলে ওই ট্রাকের ড্রাইভার মো: লিটনকে আটক করে তারা। পরে রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই ড্রাইভাকে ৯ হাজার টাকা জরিমানা করে। দণ্ডপ্রাপ্ত লিটন চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা।

 

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার চরসামাইয়া ইউনিয়নের বিশ্বরোড এলাকার একটি ট্রাক তাবলিক জামাতের ১৬ জন সদ্যস্যকে নিয়ে ভোলার বাস স্ট্যান্ড এলাকা থেকে যশরের উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় নৌবাহিনীর সদস্যরা ট্রাকটিকে আটক করে যাত্রিদের নামিযে দেয়ার পাশাপাশি করোনা ভাইরাস সংক্রমন বিস্তার সম্পর্কে জানানো হয়। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে এ ধরনের চলাচল দেশের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি ডেকে আনবে বলেও তাদেরকে সতর্ক করে ছেড়ে দেয়া হয়। এছাড়া সামাজিক দুরত্ব বজায় রেখে তাদের নিজ নিজ গন্তব্যে চলে যেতে অনুরোধ করা হয়। অপরদিকে ওই ট্রাক ড্রাইভাকে ভ্রাম্যমান আদালত মাধ্যমে দণ্ডবিধি-২৬৯ ধারায় ৯ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে বলেও জানান তিনি।