মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ৬ই এপ্রিল ২০২০ রাত ০১:০৬
৭৩৬
মনপুরা প্রতিনিধি:: বাংলার কন্ঠে সংবাদ প্রকাশের পর অবশেষে মনপুরার জনগণের স্বাস্থ্য সেবার একমাত্র হাসপাতালটিতে হাত ধোয়ার ব্যবস্থা করলেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস। ‘হাসপাতালে হাত ধোয়ারও ব্যবস্থা নেই’ শিরোনামে সংবাদ প্রকাশের পর ইউএনও’র নজরে আসলে তিনি এই কার্যক্রম গ্রহন করেন।
রবিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে উপস্থিত ডাঃ মাহমুদুর রশীদ সহ হাসপাতালে ডাক্তার-কর্মচারী ও গণমাধ্যম কর্মীদের সাথে আলাপ শেষে হাত ধোয়ার স্থান নির্ধারনসহ সকল কার্যক্রম বাস্তবায়নের কাজ গ্রহন করেন।
উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস জানান, করোনা প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ মতে সাবান দিয়ে হাত ধোয়া আবশ্যক। হাসপাতালে হাত ধোয়ার ব্যবস্থা নেই বিষয়টি নজরে আসলে দায়িত্বরত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশীদের সাথে পরামর্শ করে ব্যবস্থা গ্রহন করা হয়।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন, প্রেসক্লাব সভাপতি ও প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, ডাঃ মশিউর রহমান, ডাঃ সাব্বির রহমান, ডাঃ শিপন পাল, প্রেসক্লাব সাংগঠনিক ও যুগান্তর প্রতিনিধি আবদুল্লাহ জুয়েল, ইত্তেফাক প্রতিনিধি মোঃ ছালাহউদ্দিন, আমার সংবাদ প্রতিনিধি নজরুল ইসলাম মামুন ও বরিশাল প্রতিদিন প্রতিনিধি মিজানুর রহমান জুয়েল সহ অন্যান্যরা।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত