চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১১ই ডিসেম্বর ২০২৩ রাত ০৯:৫৭
৫৬২
ইসরাফিল নাঈম, শশীভূষণ থেকে : ভোলার চরফ্যাশনের চরমানিকায় সংরক্ষিত বনে হরিণ শিকার ও পাচারের অভিযোগে দায়ের করা মামলায় তিন যুবকের প্রত্যেককে ১মাসের কারাদন্ড এবং দুই হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছেন চরফ্যাশন সিনিয়র জুুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত।
সোমবার (১১ ডিসেম্বর) চরফ্যাশন সিনিয়র জুুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত’র বিচারক মো. মোস্তাফিজুর রহমান এ দন্ডাদেশ দেন। দন্ডিতরা হলেন, কাদের হাওলাদারের ছেলে আব্দুল মজিদ (২৫) ও মন্নান হাওলাদার (৪০) এবং বাহাদুর খাঁর ছেলে আবু ছায়েদ (৩৮)।এদের সকলের বাড়ি উপজেলার অধ্যক্ষ নজরুল নগর ইউনিয়নে। দন্ডিতদের মধ্যে আসামী আব্দুল মজিদ কারাগারে আছেন।
অপর দুই আসামী পলাতক রয়েছে। চরফ্যাশন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের ষ্টোনো টাইপিস্ট মো. নুরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সুত্রে জানাগেছে, উপজেলার চর মানিকায় সংরক্ষিত কেওড়া বাগানে প্রবেশ করে ফাঁদ পেতে হরিণ শিকারের সময় আসামি আবদুল মজিদকে আটক করে চরমানিকা বিটের কর্মকর্তা। আটকের পর তার স্বীকারোক্তিতে মন্নান হাওলাদার এবং আবু ছায়েদসহ তিনজনকে আসামি করে ২০২০ সালের ১৭ জুন মামলা করে বনবিভাগ । তিন আসামি আদালত থেকে জামিনে এসে দীর্ঘদিন হাজিরা না দিয়ে পালিয়ে ছিল।
চরফ্যাশন উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো. ছালাম হোসেন জানান, আসামি আবদুল মজিদ রায়ের তারিখে আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত এ দন্ডাদেশ দেন এবং আব্দুল মজিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত