অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলা পৌর এলাকায় অটোরিকশা মাহেন্দ্র ও সিএনজি চলাচলে নিষেধাজ্ঞা: ৭৫টি পরিবহন আটক

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৬ই এপ্রিল ২০২০ রাত ০৯:৫২

remove_red_eye

১১১৯

অচিন্ত্য মজুমদার:: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভোলার পৌর এলাকায় অটোরিকশা মহেন্দ্র ও সিএনজি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার সকালে পৌর মেয়র মনিরুজ্জামান মনিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করায় ইতিমধ্যে ৭৫টি পরিবহন আটক করছে পুলিশ।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোলা শহরে চলাচলকারী সকল প্রকার যানবাহন মালিক ও চালকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, করোনা একটি প্রাণঘাতী ভাইরাস যা এখন সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে।এমতাবস্থায় যাত্রী পরিবহনকারী সকল অটোরিকশা, মাহেন্দ্র ও সিএনজিকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভোলা পৌর এলাকায় প্রবেশ নিষিদ্ধ করা হলো।

কেবলমাত্র রিকসা ও ইঞ্জিন চালিত রিকসা একজন যাত্রী নিয়ে ভোলা শহরের প্রবেশ করতে পারবে। এছাড়া মালবাহী ট্রাক, ট্রলি, নসিমন ও করিমন সন্ধ্যা ৭টা হতে সকাল ৬টা পর্যন্ত চলাচল করতে পারবে। সকল পরিবহনের চালক ও যাত্রীগণকে অবশ্যই মাক্স ব্যবহার করতে হবে। এসব নির্দেশ অমান্যকারী বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোলা সদর মডের ধানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, সোমবার সকাল থেকে ভোলা শহরের প্রবেশ দ্বার যুগীরঘোল, ইলিশা বাসস্ট্যান্ড ও গাজিপুর এলাকায় পুলিশের চেকেপোস্ট বসিয়ে অটোরিকশা মাহেন্দ্র ও সিএনজি শহরে প্রবেশে বাধা দেয়া হচ্ছে। ইতিমধ্যে নিষেধাজ্ঞা অমান্য করায় ৭৫টি গণপরিবহন আটক করা হয়েছে বলেও জানান ওসি।  

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...