অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে নির্দেশনা অমান্য করে চলছে চেয়ারম্যানের করাতকল

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই এপ্রিল ২০২০ রাত ০৯:৫৭

remove_red_eye

৯৭৭

চরফ্যাশন প্রতিনিধি:: করোনা পরিস্থিতি মোকাবেলায় চরফ্যাশনে ঔষুধের দোকান এবং নির্ধারিত সময়ে কাঁচা বাজার, চাল ও মুদি দোকান,ছাড়া অন্য সব ব্যবসা প্রতিষ্ঠানসহ সকল করাতকল বন্ধ রাখার নির্দেশনা দিয়ে মাঠে তদারকিতে রয়েছেন উপজেলা ও থানা প্রশাসন।  এসব নির্দেশনা অমান্য করায় এ পর্যন্ত অনেক ব্যবসায়ীকে অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। কিন্তু সরকারি এই নির্দেশনা অমান্য করে আবু বকরপুর ইউপি চেয়ারম্যান সিরাজ জমাদার তার করাতকল চালু রেখে ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুরে সরেজমিনে চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন রইদেরহাট বাজারে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এসময় করাতকলে কর্মরত শ্রমিকদের কাহারো মুখে মাস্ক ছিলোনা। বাজারটিতে সেলূনসহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান খোলা দেখা গেছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, চেয়ারম্যান সিরাজ জমাদার সরকারি নির্দেশনা  অমান্য করে নিজের করাতকল চালু রাখায় বাজারটিতে কিছু ব্যবসায়ী তাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখেন ।
 
আবু বকরপুর ইউপি চেয়ারম্যান সিরাজ জমাদার করাতকল চালু রাখার বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ব্যবসায়ীদেরকে দোকান বন্ধ রাখার জন্য বলেছি। অধিকাংশ ব্যবসায়ী দোকান বন্ধ রাখলেও কিছু ব্যবসায়ী তার কথা শুনছেনা।
 
উপজেলা নির্বাহী অফিসার মো.রুহুল আমিন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ঔষুধের দোকান এবং নির্ধারিত সময়ে কাঁচা বাজার মুদি দোকান ছাড়া করাতকলসহ অন্য সব ব্যবসা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, এবং জনসাধারণকে ঘরে  রাখতে প্রশাসনিক তৎপরতা অব্যাহত আছে। চেয়ারম্যানের করাতকল চালুর বিষয়টি জানার পর চেয়ারম্যানকে  তা বন্ধ রাখতে বলা হয়েছে ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...