লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৩ই ডিসেম্বর ২০২৩ রাত ০৮:১৮
৩৪২
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন মোহাম্মদ আলী রাজ নামে ২২ বছর বয়সী এক তরুণ। বুধবার দুপুরে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই তরুণ। মৃত মোহাম্মদ আলী রাজ উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের করিমগঞ্জ এলাকার মো. রফিজলের ছেলে।
জানা গেছে, মোহাম্মদ আলী রাজ তার স্ত্রীকে নিয়ে ঢাকায় থাকতেন। সেখানে তার স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। যার জন্য রাজের স্বজনরা মঙ্গলবার তাকে ঢাকা থেকে গ্রামের বাড়িতে নিয়ে আসেন। তবে বুধবার ভোরে হঠাৎ বমি করতে থাকেন রাজ। পরে স্বজনরা তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের চিকিৎসক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে বিষপানের বিষয়টি বুঝতে পেরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহাম্মদ আলী রাজ।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন শেষে ওই তরুণের লাশ উদ্ধার করে থানায় এনেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত