অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

করোনা সংকটে ১৬টি কমিউনিটি রেডিও স্টেশনকে জরুরি সরকারী সহায়তার দাবি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই এপ্রিল ২০২০ রাত ১১:৪৬

remove_red_eye

৭৮১

বাংলার কণ্ঠ ডেস্ক: কভিড-১৯: করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকটে ১৬টি কমিউনিটি রেডিওর সম্প্রচার আগামী ছয়মাস অব্যাহত রাখার জন্য সরকারের জরুরি অনুদান প্রদানের দাবি জানানো হয়েছে। বিএনএনআরসির পক্ষ থেকে মাননীয় তথ্য মন্ত্রীর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এ দাবি জানানো হয়েছে।
সংক্ষিপ্ত সময়ের মধ্যে দ্রæত সামাজিক দূরত্ব এবং কোয়ারেনটাইন/আইসোলেশনের কারণে কমিউনিটি মিডিয়া সেক্টর ব্যাপক চাপের মাঝে রয়েছে। অনুদান সংগ্রহের কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয় রাতারাতি কমে যাবার ফলে কমিউনিটি রেডিওগুলো আর্থিক সংকটের মাঝে রয়েছে, অনুদানপ্রাপ্ত প্রকল্পগুলোর প্রাপ্ত অর্থের পরিমাণ কমে গেছে ও সংকুচিত হয়েছে এবং অধিকাংশ কমিউনিটি রেডিওর আয়ের উৎস। কোন আপদকালীন অর্থের ব্যবস্থা না থাকায় জরুরি পরিস্থিতি মোকাবেলা করা কঠিন হয়ে পড়েছে। তাই প্রধানমন্ত্রীর কাছে এ দাবি জানানো হয়েছে।
জাতীয় গণমাধ্যমের মতো কমিউনিটি মিডিয়াগুলো সামনে থেকে কভিড-১৯ এর প্রতিরোধে বাংলাদেশের গ্রামীণ জনপদ এবং আশপাশের এলাকায় সচেতনতামূলক কর্মসূচি সম্প্রচার করছে। ১৬টি কমিউনিটি রেডিও স্টেশনগুলো সংকটকালে জনগণের চাহিদার ওপর ভিত্তি করে প্রতিদিনের কার্যক্রম পরিচালনা করছে।
কমিউনিটি রেডিওগুলো গ্রামীণ জনপদে সচেতনতা সৃষ্টির একটি অন্যতম জনপ্রিয় মাধ্যম। কভিড-১৯ প্রতিরোধে নাগরিক সমাজ, সরকারের স্বাস্থ্যকর্মী, আইন শৃংখলা রক্ষকারী বাহিনী এবং স্থানীয় নির্বাচিত প্রতিনিধিদের সহযোগিতায় জনসচেতনতামূলক কার্যক্রম সম্প্রচারে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করছে।

কমউিনিটি রেডিওগুলোর প্রচারের ফলে গুজব এবং মিথ্যা তথ্যের প্রচার কমেছে এবং কভিড-১৯ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। ১৬টি কমিউনিটি রেডিওর সম্প্রচার অব্যাহত রাখার জন্য এই সংকটকালীন সময়ে সরকারের আন্তরিক সহযোগিতা প্রয়োজন এবং প্রণোদনার আওতায় নিয়ে আসা এখন সময়ের দাবি।

এ বিষয়ে আমরা সরকারের সদয় বিবেচনার জন্য নিন্ম লিখিত প্রস্তাবসমূহ তুলে ধরছি:

১.    জেলা ও উপজেলা প্রশাসন কমিউনিটি রেডিওর সম্প্রচার সময় ক্রয় করে কভিড-১৯ বিষয়ক অিনুষ্ঠান প্রচার করা।
২.    কমিউনিটি রেডিও নীতিমালা ২০১৮ অনুসারে তথ্য মন্ত্রণালয়ের তত্ত¡াবধানে কমিউনিটি রেডিও ট্রাস্ট ফান্ড গঠন করা।
৩.    কভিড-১৯ কন্টেন্ট ফান্ড গঠন করা। কভিড-১৯ বিষয়ক মানসম্মত ও সঠিক সংবাদ তৈরি এবং ধারাবাহিক অনুষ্ঠান সম্প্রচার করে গ্রামীণ জনগণের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জনগণকে জরুরি অবস্থায় মানসিক সহায়তা প্রদান করা। প্রেস বিজ্ঞপ্তি
 
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...