বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৬ই ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৪১
৪৭০
বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে উৎসবমুখর পরিবেশে ৫২তম বিজয় দিবস পালিত হয়েছে। শনিবার প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর শহীদবেদি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও শ্রদ্ধা নিবেদন করেন নানা শ্রেণি-পেশার লোক। সকাল ৮টায় বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও নান্দনিক ডিসপ্লে অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ ও ইউএনও মো. রায়হান-উজ্জামান কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন।
একই স্থানে এরপর শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান-উজ্জামানের সভাপতিত্বে ওই সময় বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, ওসি মো. শাহীন ফকির, উপজেলা আ’লীগ সভাপতি জসিমউদ্দিন হায়দার, ভাইস চেয়ারম্যান মো. রাসেল আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আছমত আলী প্রমুখ।
এছাড়া বোরহানউদ্দিন কামিল মাদ্রাসা, ভোলা পলিটেকনিক ইন্সটিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বিজয় দিবসে নানা কর্মসূচি পালন করে।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক