অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় প্রেমের ফাঁদে তরুণীকে ধর্ষণ,গ্রেফতার-১

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০১৯ রাত ১১:৪০

remove_red_eye

১০৮৪

মনপুরা প্রতিনিধি : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় গৃহবধূকে গণধর্ষনের ঘটনার রেশ না কাটতেই ফের ধর্ষনের ঘটনা ঘটে। এবার প্রেমের ফাঁদে ফেলে বিয়ের আশ্বাসে তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়। মনপুরা থানায় এ ঘটনায় মামলা করা হলে সোমবার দুপুরে মো: রকিব সওদাগর (২৪)কে পুলিশ গ্রেফতার করেছে। ধর্ষিতা ওই তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য দুপুরে লঞ্চযোগে পুলিশ হেফাজতে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

পুলিশ, মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, হাজিরহাট ইউনিয়নের সোনারচর গ্রামের ১নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ কাঞ্চন মিয়ার ছেলে অভিযুক্ত আসামী মোঃ রাকিব সওদাগর (২৪) গত ছয় মাস পূর্বে মনপুরা মাষ্টার হাট নানার বাড়িতে বেড়াতে গেলে ওই তরুণীর সাথে পরিচয় হয়। ওই পরিাচয়ের সূত্র ধরে তাদের সাথে প্রেমের সর্ম্পকে পরিণত হয়। এক পর্যায়ে রাতে রাকিব সওদাগর দেখা করতে গেলে ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে। কিন্তু বিয়ের প্রলোভন দেখিয়ে এই ঘটনা কাউকে বলতে নিষেধ করে। একইভাবে রাকিব সওদাগর দীর্ঘদিন ওই তরুণীকে ধর্ষণ করে আসচিলো বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ ৩ নভেম্বর রবিবার রাতে রাকিব সওদাগর একই ভাবে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করতে মেয়ের বাড়িতে গেলে তখন তরুনী চিৎকার দিলে রাকিব পালিয়ে যায়। এঘটনায় সোমবার সকাল ১০ টায় মনপুরা থানায় ধর্ষণের অভিযোগে যুবক মোঃ রাকিব সওদাগরের বিরুদ্ধে ওই ধর্ষিতা তরুণী বাদী হয়ে একটি মামলা করেন । পরে দুপুর সাড়ে ১২ টায় মনপুরার সোনারচর বাড়ির পাশ থেকে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামী রাকিবকে আটক করে আদালতে প্রেরণ করেন। পরে আদালত থেকে ওই যুবককে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ।

মনপুরা থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, মনপুরায় তরুণীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আসামী ধর্ষক রাকিব সওদাগরকে আটক করে আদালতে প্রেরণ করে। গ্রেফতারকৃত রাকিব পেশায় শ্রমিক ও জেলের কাজ করে। পুলিশ হেফাজতে ধর্ষিতা ওই তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, গত শনিবার (২৬ অক্টোবর) এক গৃহবধূ আড়াই বছরের সন্তানকে নিয়ে চরফ্যাশনের বেতুয়া ঘাট থেকে মনপুরার জনতা বাজার স্পীডবোট যোগে যাওয়ার পথে চরের মধ্যে গণধর্ষনের শিকার হয় বলে মনপুরায় থানায় ৬জনকে আসামী করে মামলা করেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...