অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় করোনা ঠেকাতে গ্রাম স্বেচ্ছায় "লকডাউন"

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২০ বিকাল ০৪:৫৫

remove_red_eye

৮৯৪

এম শরীফ আহমেদ:: সারাবিশ্বে করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারী আকার ধারণ করছে। দিন দিন দেশে করোনা আক্রান্তদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এ ভাইরাসের নির্দিষ্ট কোনো প্রতিষেধক না থাকায় সামাজিক দূরত্ব নিশ্চিত এবং সচেতনতা ছাড়া কোনো উপায় নেই। সরকারের একার পক্ষে এই করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয় যদি না দেশের মানুষ সচেতন হন। সরকার থেকে শুরু করে আইনশৃঙ্খলাবাহিনী মানুষকে প্রতিদিনই সচেতন করার চেষ্টা করছে। তাদের এই সচেতনতা কেউ মানছেন, কেউ আবার মানছেন না। তবে সচেতনতার অন্যতম  দৃষ্টান্ত স্থাপন করেছে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকার যুব সমাজ।

ঐ এলাকার মানুষ করোনা প্রতিরোধে  ব্যাপকভাবে কাজ শুরু করেছেন। সামাজিক দূরত্বনিশ্চিত এবং বহিরাগতদের প্রবেশ বন্ধে এলাকাবাসীরা নিজ উদ্যোগেই এলাকার প্রবেশ পথ বন্ধ করে স্বেচ্ছায় 'লকডাউন' ঘোষণা করেছেন। এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। অনেকেই খবরটি নিজেদের ফেইসবুক পেইজে পোস্ট করেছেন।      

খোঁজ নিয়ে জানা গেছে, ধনিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের তুলাতুলি বাজার এর পশ্চিম পাশে  খন্দকার বাড়ি জামে মসজিদ থেকে সেলিম হাওলাদার বাড়ি পর্যন্ত প্রায় ৭০ টি ঘরসহ ১ কি.মি. রাস্তা লক ডাউন করে দিয়েছে এলাকাবাসীরা। স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছায় লকডাউনে যাবার ঘোষণা দিয়ে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করেছেন। বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ উল্লেখ করে ঝোলানো হয়েছে সতর্কতা বার্তা। বিশেষ প্রয়োজন ছাড়া নতুন কেউ গ্রামে প্রবেশ করতে পারবে না বলে জানানো হয়েছে। গ্রামের বাইরে থেকে ভেতরে প্রবেশের সময় বাধ্যতামূলক হ্যান্ড স্যানিটাইজার বা জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।

উদ্যোক্তা ফজলে রাব্বী খন্দকার ও নূরে-আলম খন্দকার বলেন,আসলেই আমরা সকলে সচেতন না হলে এই মহামারী প্রতিরোধ করা   সম্ভব না। তাই সরকারের পাশাপাশি আমাদের সবাইকে এগিয়ে আসা উচিত। আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে   এ কাজটি করেছি।আশা করি অন্যান্যরাও নিজেদের উদ্যোগে এমন কাজ করবেন।         

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...