বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১শে ডিসেম্বর ২০২৩ বিকাল ০৫:১৭
৩৭৬
আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সা.) বলেছেন, যখন তোমাদের শাসক হবে তোমাদের ভালো লোকেরা, তোমাদের বিত্তবান ব্যক্তিরা হবে দানশীল এবং তোমাদের যাবতীয় কাজকর্ম সম্পাদিত হবে পারস্পরিক পরামর্শের ভিত্তিতে, তখন জমিনের পেট অপেক্ষা তার পিঠ হবে তোমাদের জন্য উত্তম। (সুনানে তিরমিজি)
এ হাদিস থেকে মুসলমানদের ৩টি উত্তম বৈশিষ্ট্যের কথা আমরা জানতে পারি।
এক. মুসলমানদের নেতা হবে উত্তম ও নেক ব্যক্তিরা
মুসলমানদের সামাজিক ও রাষ্ট্রীয় যে বৈশিষ্ট্যটি রাসুল (সা.) প্রথমে উল্লেখ করেছেন, সেটি হলো, মুসলমানদের নেতা ও শাসক হবে উত্তম ও নেক ব্যক্তিরা। মুসলমানদের উচিত এমন লোকদের নেতা বা শাসক বানানো, এমন লোকদের নেতৃত্ব গ্রহণ করা যারা নেক ও উত্তম।
দুই: মুসলমানদের সম্পদশালী ব্যক্তিরা হবে দানশীল
সম্পদশালী মুসলমানদের ওপর প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ দান করা ফরজ যা জাকাত হিসেবে পরিচিত। জাকাত ইসলামের পঞ্চস্তম্ভের একটি। জাকাত আদায় না করা কবিরা গুনাহ। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা হতে ব্যয় কর, সে দিন আসার পূর্বে, যে দিন থাকবে না কোন-বেচাকেনা, না কোন বন্ধুত্ব এবং না কোন সুপারিশ। আর কাফিররাই জালিম। (সুরা বাকারা: ২৫৪)
জাকাতের বাইরে নফল দানও অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। আল্লাহ বলেন, যারা তাদের সম্পদ ব্যয় করে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে। অতএব, তাদের জন্যই রয়েছে তাদের রবের নিকট তাদের প্রতিদান। আর তাদের কোন ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। (সুরা বাকারা: ২৭৪)
তিন. মুসলমানদের কাজকর্ম হবে পরামর্শের ভিত্তিতে
মুসলমানদের আরেকটি বৈশিষ্ট্য হলো তাদের সিদ্ধান্তগুলো পরামর্শের ভিত্তিতে হবে। তাদের শাসক বা নেতারা একনায়ক বা স্বৈরাচারী হবেন না। কোরআনে মুসলমানদের উত্তম বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, যারা তাদের রবের নির্দেশ পালন করে, নামাজ কায়েম করে, পারস্পরিক পরামর্শের ভিত্তিতে কাজ করে এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। (সুরা শুরা: ৩৮)
আল্লাহ তার নবিকেও নির্দেশ দিয়েছেন শাসনসংশ্লিষ্ট বিষয়ে সাহাবিদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে। আল্লাহ বলেন, আর কাজে-কর্মে তাদের সাথে পরার্মশ কর। তারপর যখন সংকল্প করবে তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। নিশ্চয় আল্লাহ তাওয়াক্কুলকারীদেরকে ভালবাসেন। (সুরা আলে ইমরান: ১৫৯)
সুত্র জাগো
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক