মেহেদি হাসান নাহিদ ,মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২০ রাত ০৮:১৯
৮৫৬
মেহেদি হাসান নাহিদ,মনপুরা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ দফা নির্দেশ ও স্বাস্থ্য বিধি মেনে আপনারা সবাই বাড়িতে থাকুন, খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে যাবে। সামাজিক দুরত্ব ও সচেতনাতার মাধ্যমে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলা করবো। এই জন্য সবার সহযোগিতা দরকার। আওয়ামী লীগ সরকার এই মহা দূর্যোগে সবসময় আপনাদের পাশে আছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার চারটি ইউনিয়নে ‘মানুষ মানুষের জন্য’ কর্মসূচীর আওতায়’ কর্মহীন অসহায় ১২ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এম.পি এই কথা বলেন।
এম.পি জ্যাকব বলেন, আপনারা কেউ খাদ্য সামগ্রীর জন্য চিন্তা করার দরকার নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশমতো আমরাই আপনাদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিবো। এছাড়াও আমি দূর্যোগকালে চরফ্যাশন-মনপুরায় জনগণের ‘মানুষ মানুষের জন্য’ কর্মসূচী গ্রহন করেছি।
এছাড়াও এম.পি জ্যাকব চরফ্যাসন-মনপুরা জন্য আরও ২৫ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষনা করেন। এর আগে মনপুরায় ৫ লাখ ও চরফ্যাসনে ২০ লাখ টাকা ব্যক্তিগত তহবিল থেকে অনুদান দেন তিনি। পরিশেষে তিনি আল্লাহর দরবারে দেশের সকল মানুষের জন্য দোয়া করেন।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস, আ’লীগ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া, অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন, আ’লীগ সহসভাপতি ও জেলা পরিষদ সদস্য একেএম শাহজাহান মিয়া, আ’লীগ সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক, আ’লীগ যুগ্ন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, ইউপি চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর, যুগ্ন সম্পাদক মজনু ফরাজী, সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল ও যুবলীগ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ অন্যান্যরা।
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক