অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন: এমপি শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে ডিসেম্বর ২০২৩ বিকাল ০৫:৫৫

remove_red_eye

৩৪৭

লালমোহন প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নির্বাচনী এলাকার জনগণের প্রতি আহবান জানিয়েছেন ভোলা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
বৃহস্পতিবার সকালে ভোলার লালমোহন পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের আলমগীর চেয়ারম্যানের পুরোনো বাড়িতে আসন্ন নির্বাচনে নৌকার জয় নিশ্চিতের লক্ষ্যে অনুষ্ঠিত উঠান বৈঠকে এ আহবান জানান তিনি।
সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থেকে বাংলাদেশকে ডিজিটাল, উন্নত ও সমৃদ্ধ করেছেন। আবার তিনি রাষ্ট্র ক্ষমতায় এলে বাংলাদেশ হবে স্মার্ট রাষ্ট্র। এই স্মার্ট রাষ্ট্রের সকল নাগরিকরাও হবেন স্মার্ট। তাই নৌকার জয় নিশ্চিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এ সময় লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...