অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলা দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইন্সটিটিউটে ৫ম ব্যাচের বিদায়ী সংবর্ধনা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই ডিসেম্বর ২০১৯ রাত ০৮:৩৭

remove_red_eye

১৯৯২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইন্সটিটিউট এ গতকাল জমকালো আয়োজনে ৫ম ব্যাচের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী সংবর্ধনা উপলক্ষে পলিটেকনিক ক্যাম্পাস ব্যানার ফেষ্টুন দিয়ে নানা সাজে সাজানো হয়। পলিটেকনিকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিলুফার ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ভোলা সদর উপজেলার কৃষি সম্প্রসারন বিভাগে উপ সহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান।

দক্ষিণবঙ্গ পলিটেকনিকের ৫ম ব্যাচের বিদায়ী শিক্ষার্থীদের দিনটিকে স্মৃতিময় করে রাখতে আয়োজনের কোনো কমতি ছিল না। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শোভা পাচ্ছিল ব্যানার, রঙিনভাবে সাজিয়ে তোলা হয় ক্যাম্পাস ।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হাসান আবেগময় কণ্ঠে বলেন, মানুষের জীবনের পুরোটা সময় বিভিন্ন ধাপে বিভক্ত। একটা ধাপ পেরিয়ে আরেকটা ধাপে উঠতে অনেক কাঠখড় পোহাতে হয়। প্রতিটা ধাপের কষ্টগুলোকে অসহ্য মনে হয়, তবুও জীবনের কঠিন বাস্তবতায় সেগুলোকে পেরিয়ে সামনের পথে এগিয়ে চলতে হয়। স্কুল শেষে যখন একজন শিক্ষার্থী পলিটেকনিক লাইফে প্রবেশ করে, তখনই মূলত তার জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়। সুন্দর একটি ভবিষ্যতের আশায় চিন্তামগ্ন প্রতিটি শিক্ষার্থীর দেখতে দেখতে হারিয়ে যায় লাইফের অন্যতম সেরা সময়গুলো। যখন হুঁশ ফেরে তখন যেন গোধূলিলগ্ন, চাইলেও দিনের আলোকে তখন আর ফিরিয়ে আনা সম্ভব হয় না।’ –
আলোচনা সভায় বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, ব্যাংক ম্যানেজার আবুল কালাম, কৃষি অফিসার এবি এম মোস্তফা কামাল, সিভিল টেকনোলজির বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার বেল্লাল নাফিজ, ইন্সট্রক্টর হামিদুর রহমান আজাদ, আসমা আক্তার, মোঃ মাকসুদুর রহমান,সমীর চন্দ্র রায়, ফারিয়া আক্তার।
বিদায়ী সংবর্ধনায় এক সময় ক্লাসে এসব শিক্ষকের লেকচার শুনতে শুনতে বিরক্ত হয়ে ওঠা প্রতিটি শিক্ষার্থীর কাছে আজ তাদের বক্তব্য যেন বড়ই মধুর লাগছিল। তারা যেন খুব করে চাইছিল এক সময়ের বিরক্তিময় এসব মুখ থেকে আরও কিছু মধুর বাণী শুনতে। কেননা আজকের পর থেকে চার বছরের পরিচিত এসব মুখগুলোর দেখা যে আর সচরাচর মিলবে না। তাই তো বিদায় বেলায় প্রতিটি শিক্ষাগুরুর বক্তব্য শুনে নিজেদের অজান্তেই চোখের জল গড়িয়ে পড়ছিল। চার বছর আগে যেসব অচেনা মুখ বুকের মধ্যে লালিত স্বপ্ন নিয়ে ক্যাম্পাসে আগমন করেছিল, সময়ের নিষ্ঠুর বাস্তবতায় আজ তারা বিদায়ের দ্বারপ্রান্তে। ক্যাম্পাসের বড় ভাইদের বিদায় দিতে জুনিয়রদের মধ্যেও যেন অব্যক্ত কষ্ট ফুটে উঠছিল।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...