বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০১৯ রাত ১১:৩৮
১১৮৭
বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় দ্বিতীয় বিয়ের কারণ জানতে চেয়ে প্রতিবাদ জানালে প্রকাশ্যে প্রথম স্ত্রী রিভা চৌধুরীকে রাস্তায় ফেলে তার পাষন্ড স্বামী ফরিদ পাটোয়ারী প্রকাশ্যে পিটিয়ে জখম করেছে । সোমবার সকালে স্থানীয় কুঞ্জের হাট বাজারে ওই ঘটনা ঘটে। বর্তমানে আহত ওই গৃহবধূ বোরহানউদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভোলার বোরহানউদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন তিন সন্তানের জননী রিভা চৌধুরী জানান, বোরহানউদ্দিনের হাসাননগর ইউনিয়নের দুই নাম্বার ওয়ার্ডের মৎস্য ব্যবসায়ী ফরিদ পাটোয়ারীর সাথে প্রায় বিশ বছর আগে তার পারিবারিক ভাবে তার বিয়ে হয়। তখন তার বাবার বাড়ি লক্ষীপুর জেলার রামগতি উপজেলার আলেকজান্ডার এলাকায়। তার ফুফা হাসাননগন ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান আলমগীর চৌধুরী উপস্থিত থেকে তাদের বিয়ে হয়। বিয়ের পর তার স্বামী ফরিদ পাটোয়ারীকে ৫০ লাখ টাকা ,৪টি চেইন,১৯টি আংটি দেয়া হয়। কিন্তু গত প্রায় ৬ মাস আগে তার স্বামী ফরিদ পাটোয়ারী আরেকটি বিয়ে করেছেন বলে তিনি শুনতে পায়। ওই সময় থকে সে স্থানীয় কুঞ্জের হাট বাজারে একটি বাসা ভাড়া করে দ্বিতীয় স্ত্রী নাসিমাকে নিয়ে থাকা শুরু করেন এবং প্রথম পক্ষের স্ত্রীর পরিবারের খোঁজ খবর নেয়া বন্ধ করে দেয়। এ নিয়ে কথা বললেই তাকে মারধর করে। দ্বিতীয় বিয়ের বিষয় নিশ্চিত হতে সোমবার সকাল ৭ টার দিকে প্রথম স্ত্রী রিভা চৌধুরী কুঞ্জের হাট বাজারে তার স্বামীর ভাড়া বাসায় গেলে তাকে দেখে ক্ষিপ্ত হয়ে উঠে তার স্বামী ফরিদ। এক পর্যায়ে রিভাকে তার স্বামী,শ্বাশুরী,ননদ মিলে ঘরের ভিতর বেধরক মারধর করে। তাকে বোরকা দিয়ে পেিেচয়ে গলায় ফাঁস দিয়ে টেনে হেচরে রাস্তায় নিয়েও মারধর করেন। তার মুখ, হাত, পা জখম হয় । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে আসে। এঘটনায় রিভা চৌধুরী মামলা করবেন বলেও জানান।
রিভার ছেলে ফাদদিন জানান, হাসপাতালে তার মা ভর্তি রয়েছেন। তার মাকে মারধর করেছে। আব্বু বিয়ে করেছে বাসায় আসে না। এ নিয়েই ঘটনা ঘটে। অভিযুক্ত ফরিদ পাটোয়ারির সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক জানান, তার কাছে এ ঘটনায় এখনো কোন অভিযোগ আসেনি।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত