অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে ঘর থেকে বের না হতে অনুরোধ জানিয়ে এমপি শাওনের মাইকিং

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২০ রাত ০৮:৩৩

remove_red_eye

৯০৩

লালমোহন  প্রতিনিধি : ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন লালমোহনের বিভিন্ন বাজারে মাইকিং করে জনসাধারণকে ঘর থেকে বের না হতে অনুরোধ করেন। এসময় তিনি বলেন, বাঁচতে হলে কেউ ঘর থেকে বের হবেন না, ঘরই আপনাদের জন্য নিরাপদ। আপনারা ঘরে থাকুন, নিরাপদে থাকুন। কারো খাবার শেষ হয়ে গেলে হট লাইনে ফোন করলে তার বাড়িতে পৌছে দেওয়া হবে ত্রাণ সামগ্রী। যতদিন প্রয়োজন ততদিন ত্রাণ সামগ্রী দেওয়া হবে। মঙ্গলবার দিনব্যাপী কেউ যেন ঘরের বাইরে বের না হয় সেজন্য বাজারে বাজারে গিয়ে মাইকিং করে এ আহবান জানিয়েছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি লালমোহনের বিভিন্ন বাজার ঘুরে ঘুরে মাইকিং করে বলেন, দিন দিন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এর থেকে বাঁচতে হলে কেউ ঘর থেকে বের হবেন না। এসময় এমপি শাওন বিভিন্ন লোকজনের মাঝে মাক্স বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাছেত হোসেন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্রমূখ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...