অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলা-৩ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৫২

remove_red_eye

৪৪৯

লালমোহন প্রতিনিধি : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) জসিম উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান কমিটি। শুক্রবার (২২ডিসেম্বর) ভোলার সিনিয়র সহকারী জজ ও ভোলা-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান তানভীর রহমান এ নোটিশ প্রদান করেন।
ওই নোটিশে উল্লেখ করা হয়- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) জসিম উদ্দিন নির্বাচনী এলাকায় বৈদ্যুতিক খুঁটি, দালান ও বেড়ায় ঈগল প্রতীকের পোস্টার লাগিয়েছেন। এছাড়াও তিনি মোটরসাইকেল সহকারে মিছিল ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন, যা ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮’ এর ৭ এবং ৮ নম্বর বিধি লঙ্ঘনের শামিল।
এ বিষয়ে তার বিরূদ্ধে কেনো আইনগত ব্যবস্থা গ্রহণসহ বাংলাদেশ নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না সে মর্মে ২৫ ডিসেম্বরের মধ্যে তাকে অথবা তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে নির্বাচনী অনুসন্ধান কমিটির বরাবর কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়।
কারণ দর্শানো নোটিশের বিষয়ে ভোলা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) জসিম উদ্দিন বলেন, নির্বাচন অনুসন্ধান কমিটি আমাকে যে নোটিশ করেছেন আমি তার লিখিত জবাব দিয়েছি।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...