অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩

বিএনপি-জামায়াত মানুষ হত্যা করে: আ’লীগ প্রার্থী শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৪৯

remove_red_eye

৩৭৮

লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বিএনপি-জামায়াতের সঙ্গে এখন জনগণ নেই। যার জন্যই তারা নির্বাচনে আসেনি। পরাজয় নিশ্চিত জেনে আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা অব্যাহত রেখেছে বিএনপি। তারা সন্ত্রাসের রাজনীতি করে। আগুন-সন্ত্রাসের মাধ্যমে বিএনপি-জামায়াত মানুষ হত্যা করে। তবে বাংলার মাটিতেই জনগণ তাদের বিচার করবে।
রোববার সকালে ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের  চরমোল্লাজী এলাকার ভূঁইয়া বাড়িতে নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে অনুষ্ঠিত উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
এমপি নূরুন্নবী চৌধুরী বলেন, মানুষ এখন আর আগুন-সন্ত্রাস চায় না, তারা চায় শান্তি ও উন্নয়ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে তা নিশ্চিত করা হয়েছে। তাই এখন দেশের জনগণ আওয়ামী লীগের ওপর বিশ্বাস রাখে, তারা জানেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশ বহুদূর এগিয়ে যাবে। এ জন্য নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করতে সকলকে এখন থেকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ধলীগৌরনগর ইউনিয়ন উত্তর শাখা আওয়ামী লীগের সভাপতি মো. মাকসুদুর রহমান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, ধলীগৌরনগর ইউপি চেয়ারম্যান হেদায়েদুল ইসলাম মিন্টুসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...