অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

মনপুরায় ৬০ কেজি ওজনের কচ্ছপ উদ্ধার, মেঘনা নদীতে অবমুক্ত

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে ডিসেম্বর ২০২৩ রাত ০৮:০৪

remove_red_eye

৪১৬

মনপুরা  প্রতিনিধি : ভোলার মনপুরায় বিরল প্রজাতির ৬০ কেজি ওজনের একটি জলপাই রঙ্গের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করে বনবিভাগ।
রোববার বিকেল ৫ টায় পঁচা কোড়ালিয়া বিটের আওতায় ভাসনভাঙ্গা বালুর চর থেকে কচ্ছপটিকে উদ্ধার করে বনবিভাগ। পরে কচ্ছপটিকে দখিনা হাওয়া সীবিচ এলাকায় মেঘনায় অবমুক্ত বনবিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।
কচ্ছপ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে পঁচা কোড়ালিয়া বিট কর্মকর্তা আব্বাস আলী জানান, ভাসন ভাঙ্গা সংলগ্ন মেঘনায় মাছ শিকারের সময় বালুচরে বড় আকৃতির একটি কচ্ছপ আটকিয়ে থাকতে দেখে। তখন জেলেরা মুঠোফোনে বনবিভাগকে খবর দেয়। পরে কচ্ছপটি উদ্ধার করে বনবিভাগের বনপ্রহরীরা পঁচা কোড়ালিয়া বিটে নিয়ে আসে। পরে স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে মনপুরা দখিনা হাওয়া বিচ সংলগ্ন মেঘনায় কচ্ছপটিকে অবমুক্ত করে।
এই ব্যাপারে মনপুরা বনবিভাগের রেঞ্চ কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, উদ্ধার করা কচ্ছপটি জলপাই রঙ্গের সামুদ্রিক কচ্ছপ। এটির ওজন ৬০ কেজি। মনপুরা থেকে বিচ্ছিন্ন চর ভাসনভাঙ্গা চর থেকে থেকে উদ্ধার করে মেঘনায় অবমুক্ত করা হয়।

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...