বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৬শে ডিসেম্বর ২০২৩ বিকাল ০৪:৪৬
৪৭৮
নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একাধিক গ্রামে দফায় দফায় সশস্ত্র হামলায় অন্তত ১৬০ জন প্রাণ হারিয়েছেন। সোমবার (২৫ ডিসেম্বর) স্থানীয় সরকারি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, রোববার রাতে নিহতের সংখ্যা মাত্র ১৬ জন বলে জানিয়েছিল দেশটির সেনাবাহিনী।
প্ল্যাটো রাজ্যের বোকোস অঞ্চলের সরকারপ্রধান কাসাহ সোমবার জানিয়েছেন, শনিবার সকাল পর্যন্ত হামলায় ১১৩ জন নিহত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
তিনি জানান, স্থানীয়ভাবে ডাকাত নামে পরিচিত সশস্ত্র গোষ্ঠীগুলো অন্তত ২০টি এলাকায় সমন্বিতভাবে হামলা চালায়। আমরা তিন শতাধিক আহত মানুষকে পেয়েছি, যাদের বোকোস, জোস ও বারকিনের হাসপাতালগুলোতে স্থানান্তর করা হয়েছে।
প্রাথমিকভাবে স্থানীয় রেড ক্রস জানিয়েছিল, বোকোস অঞ্চলের ১৮টি গ্রামে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এতে ১০৪ জন নিহত হয়েছেন।
রাজ্য পার্লামেন্টের সদস্য ডিকসন চোলোম বলেছেন, বারকিন লাদি এলাকার কয়েকটি গ্রামেও অন্তত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বর্বরোচিত হামলা
স্থানীয় চেয়ারম্যান দানজুমা দাকিল জানান, হামলাটি শুরু হয়েছিল বোকোস অঞ্চলে। এরপর তা প্রতিবেশী বারকিন লাদিতেও ছড়িয়ে পড়ে। সেখানে অন্তত ৩০ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
প্ল্যাটো রাজ্যের গভর্নর কালেব মুতফওয়াং এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এটিকে ‘বর্বর, নৃশংস ও অন্যায়’ বলে উল্লেখ করেছেন। গভর্নরের মুখপাত্র গিয়াং বেরে বলেছেন, নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চলমান সহিংসতা রোধে সক্রিয় পদক্ষেপ নেবে সরকার।
তবে হামলার পরিপ্রেক্ষিতে সরকারের কঠোর সমালোচনা করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, প্ল্যাটো রাজ্যের গ্রামীণ সম্প্রদায়ের ওপর ঘন ঘন প্রাণঘাতী হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে নাইজেরীয় কর্তৃপক্ষ।
আফ্রিকার বৃহত্তম অর্থনীতি এবং সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া। এর উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে দীর্ঘদিন ধরে সশস্ত্র ডাকাতদের উৎপাত চলছে। ডাকাতরা অহরহ গ্রামগুলোতে হামলা চালিয়ে লুটপাট এবং মুক্তিপণের জন্য বাসিন্দাদের অপহরণ করে থাকে।
দেশজুড়ে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আরও বিনিয়োগের আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু।
সুত্র জাগো
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত