অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

রাষ্ট্রপতি ভবনে শাহরুখের ‘ডানকি’ সিনেমার প্রদর্শনী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে ডিসেম্বর ২০২৩ বিকাল ০৪:৪৭

remove_red_eye

৪৯৬

চলতি মাসের ২১ তারিখ মুক্তি পেয়েছে বলিউড কিং খান খ্যাত শাহরুখ অভিনীত সিনেমা ‘ডানকি’। এরই মধ্যে সিনেমাটি ব্যাপক সাড়া ফেলেছে।

‘ডানকি’ সিনেমায় শাহরুখের অভিনয় প্রশংসিত হয়েছে সব মহলে। এবার সিনেমাটি ভারতের রাষ্ট্রপতি ভবনেও প্রদর্শন করা হয়েছে। যদিও অনেকের দাবি, ‘পাঠান’ এবং ‘জওয়ান’ সিনেমার তুলনায় এ সিনেমা অনেকটাই পিছিয়ে রয়েছে।

অভিবাসন সমস্যার মতো একটি বিষয়কে সিনেমার গল্পে তুলে এনেছেন পরিচালক রাজ কুমার হিরানি। সেটাই তুলে ধরেছেন সিনেমার পর্দায়। কিন্তু এ সিনেমায় অনেকেরই অভিবাসনের গুরুতর সমস্যা নিয়ে হাসিঠাট্টা পছন্দ হয়নি।

তাই স্বাভাবিকভাবেই মিশ্র প্রতিক্রিয়া হয় এ সিনেমা নিয়ে। কিন্তু রাষ্ট্রপতি ভবনে এ সিনেমা প্রদর্শিত হওয়ার পর অন্য ধরনের প্রতিক্রিয়া জানা গেছে।

ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, অনুপ্রবেশ ও অভিবাসন নিয়ে রাজকুমার হিরানী পরিচালিত ও শাহরুখ খান অভিনীত ‘ডানকি’ রাষ্ট্রপতি ভবনে দেখানো হয়েছে। বর্তমান সময় দাঁড়িয়ে এ সিনেমা যে খুবই প্রাসঙ্গিক, সে কথাও জানানো হয়।

শাহরুখের সিনেমা দেখে আপ্লুত রাষ্ট্রপতি ভবনের দর্শকরা। ‘ডানকি’ সিনেমার এ সাফল্যে এবার এ সিনেমাকে করমুক্ত করার দাবি তুলেছেন শাহরুখ অনুরাগীরা।

ভারতের পাঞ্জাবের পাঁচ বন্ধু যারা লন্ডন পৌঁছতে চান। দেশ ছাড়ার কারণ পাঁচজনের পাঁচ রকম। অবশ্যই শাহরুখ তাদের লিডার। সিনেমায় শাহরুখের চরিত্রে নাম হার্ডি।

এ পাঁচজন সোজা পথে ভিসা নিয়ে যেতে পারছে না। তাই হার্ডি ঠিক করে, ডানকি মেরেই লন্ডন পৌঁছবে তারা।

সিনেমার নাম ‘ডানকি’ হওয়ায় বিভ্রান্তি ছিল অনেকের কাছে। তবে সিনেমাটি মুক্তির পরই স্পষ্ট হয়েছে। বেআইনি পথে নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে যে পথে হাজার হাজার মানুষ ভারত থেকে ইংল্যান্ডে প্রবেশ করে, তাকে ‘ডাঙ্কি রুট’বলে।

সুত্র জাগো

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...