অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

১৯ বছরে বৈশাখী টেলিভিশন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে ডিসেম্বর ২০২৩ বিকাল ০৪:৪৯

remove_red_eye

৫২৮

আগামীকাল (২৭ ডিসেম্বর) সফলতার ১৯ বছরে পা রাখতে যাচ্ছে দেশের অন্যতম জনপ্রিয় টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশন। মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি সংস্কৃতি লালনের অঙ্গীকার নিয়ে ২০০৫ সালের ২৭ ডিসেম্বর যাত্রা শুরু হয় চ্যানেলটির।

নতুন বছরে পা রাখার গৌরবময় সময়কে স্মরণীয় করে রাখতে ২৭ ডিসেম্বর বৈশাখীর পর্দা সাজানো হয়েছে গান, নাটকসহ বিভিন্ন অনুষ্ঠান দিয়ে। দিনটিকে স্মরণীয় করে রাখতে সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হবে ‘১৯ বছরে বৈশাখী’ শিরোনামে সরাসরি সংগীতানুষ্ঠান, চলবে রাত ৯টা পর্যন্ত। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে থাকছে দেশের স্বনামখ্যাত রাজনীতিক ও সাংস্কৃতিক অঙ্গনের গুণী ব্যক্তিত্বদের শুভেচ্ছা বক্তব্য।

১৯ বছরে বৈশাখী টেলিভিশন

প্রোগ্রাম ম্যানেজার লিটু সোলায়মানের প্রযোজনায় সরাসরি বৈশাখীর সংগীতানুষ্ঠান ‘১৯ বছরে বৈশাখী’ প্রচার হবে ১০টি পর্ব। প্রথম পর্ব শুরু হবে সকাল ৮টা ৩০ মিনিটে। তমা রসিদের উপস্থাপনায় দেশাত্মবোধক সংগীত পরিবেশন করবেন শবনম প্রিয়াংকা ও তিমির নন্দী।

১৯ বছরে বৈশাখী টেলিভিশন

সকাল ৯টা ১৫ মিনিটে শুরু হওয়া দ্বিতীয় পর্ব রবীন্দ্র ও নজরুলের গান গাইবেন দেবলিনা সুর ও ইউসুফ আহমেদ খান। সকাল ১০টি ১৫ মিনিটে আধুনিক গান গাইবেন চম্পাবনিক ও আতিয়া আনিসা, বেলা ১১টা ১০ মিনিটে গাইবেন রাজীব ও প্রিয়াংকা বিশ্বাস।

jagonews24

তাসনুভা মোহনার উপস্থাপনায় দুপুর ১২টা ১০ মিনিটে আধুনিক গান গাইবেন সাব্বির ও ইয়াসমিন লাবন্য। দুপুর ১টা ১০ মিনিটে ফোক গান পরিবেশন করবেন গামছা পলাশ ও দিপা। দুপুর ২টা ৫০ মিনিটে ফোক গান পরিবেশন করবেন অনন্যা আচার্য্য ও কানিজ খন্দকার মিতু। বিকাল ৪টা ১৫ মিনিটে ফোক গান পরিবেশন করবেন কামরুজ্জামান রাব্বি ও সানজিদা রিমি। এছাড়া আরও বেশ কিছু অনুষ্ঠান প্রচার হবে।

১৯ বছরে বৈশাখী টেলিভিশন

১৯ বছরে পদার্পণ উপলক্ষে বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, আমাদের জন্য এদিনটি বড়ই আনন্দের। ১৯টি বছর একটি চ্যানেলের জন্য কম কথা নয়। এই দীর্ঘ পথ পরিক্রমায় যারা বৈশাখী টেলিভিশনের সঙ্গে ছিলেন এখনো যারা আছেন তাদের আন্তরিক প্রচেষ্টা এবং দর্শকদের অফুরন্ত ভালোবাসার কারণেই এটা সম্ভব হয়েছে।

১৯ বছরে বৈশাখী টেলিভিশন

তিনি আরও বলেন, বৈশাখী টেলিভিশন যাত্রা শুরুর পর থেকেই দর্শকদের কথা চিন্তা করে নানাবিধ অনুষ্ঠান প্রচার করে আসছে। কারণ দর্শকদের ভালোবাসা ছাড়া এত দীর্ঘ পথ পাড়ি দেওয়া সম্ভব ছিল না। ভবিষ্যতেও বৈশাখী টেলিভিশন সবশ্রেণির দর্শকের কথা মাথায় রেখে আরও নতুন নতুন অনুষ্ঠান এবং বরাবরের মতো বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবে।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...