বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৬শে ডিসেম্বর ২০২৩ বিকাল ০৪:৫০
৯৫২
নতুন বছরে চমক হিসেবে আসছে খাইরুল বাসার ও আনিকা জুটির নাটক ‘ব্যাচেলর’। এটি নির্মাণ করেছেন মারুফ হোসেন সজীব। নাটকটিতে সাফায়েত চরিত্রে অভিনয় করেছেন খাইরুল বাসার আর কনা চরিত্রে অভিনয় করছেন আনিকা।
নির্মাতা মারুফ হোসেন সজীব বলেন, ‘বেকার ব্যাচেলরদের জীবন অতটা সুখের নয়। ভবিষ্যতের চিন্তা তাদের মারাত্মকভাবে গ্রাস করে। তারা একগাদা বিসিএস গাইড নিয়ে ডুবে থাকেন। তাই বেকার ব্যাচেলর জীবন এ গল্পে তুলে ধরতে চেয়েছি। আশা করি সবার ভালো লাগবে।’
নির্মাতা বলেন, ‘গল্পের শুরু এমন হলেও শেষটা অন্যরকম। যে গল্পের বাঁকে বাঁকে রয়েছে প্রেমের জন্য নীল বেদনা। এতে খাইরুল বাসার ও আনিকা অনবদ্য অভিনয় করেছেন। যা দেখলেই দর্শকরা অনুভব করবেন।’

অভিনেতা খাইরুল বাসার বলেন, ‘এমন চরিত্রনির্ভর গল্প সচরাচর মেলে না। যেখানে অভিনয় করার প্রচুর সুযোগ থাকে। গল্পটি আমার ভালো লেগেছে। অভিনয় করে আনন্দ পেয়েছি।’
সম্প্রতি রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। বছরের শুরুতেই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে। নাটকটিতে আরও অভিনয় করেছেন মিলি বাশার, আনোয়ার শাহী, পারভেজ সুমন, শামিম এবং রিপন আহমেদ প্রমুখ।
নাটকটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। প্রধান সহকারী পরিচালক ছিলেন শাহিন খান। শিল্প নির্দেশক ছিলেন রিয়াজ হাসান এবং সিনেমাটোগ্রাফার ছিলেন নাহিয়ান বেলাল।
সুত্র জাগো
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক