লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৬শে ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৫৭
৪১১
লালমোহন প্রতিনিধি: ভোলা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় থেকে দেশের জনগণের জীবনমানের ব্যাপক উন্নয়ন করেছে। দেশের সর্বত্র বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া লেগেছে। যার ফলে গ্রামাঞ্চলের মানুষও সব ধরনের সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছেন।
মঙ্গলবার দুপুরে ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধূমকেতু আবাসন সংলগ্ন এলাকায় নির্বাচনে নৌকার জয়ের লক্ষ্যে অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী বলেন, আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো সরকার জনগণের কল্যাণের কথা ভাবে না। তাই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিতে কাজ করতে হবে। তাহলেই দেশের উন্নয়ন ও জনগণের শান্তি অব্যাহত থাকবে।
বদরপুর ইউপি চেয়ারম্যান মো. আসাদ উল্যাহ মেলকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত