অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাসনে দুই শিক্ষকের উপরে হামলা, বসত ঘর ভাঙচুর

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে ডিসেম্বর ২০২৩ রাত ০৮:৩৫

remove_red_eye

৫৫৪

শশীভ‚ষণ প্রতিনিধি: ভোলার চরফ্যাসনে বসত ঘরের পাশের গাছ উপড়ে ফেলার প্রতিবাদ করায় দুই স্কুল শিক্ষকের ওপর হামলা ও বসত ঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিবেশী সুমন ও শাকিল নামের দুই বখাটে যুবককের বিরুদ্ধে।

বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার শশীভ‚ষণ থানার জাহানপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়িতে এঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই স্কুল শিক্ষককে উদ্ধার করে রাতেই চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেছেন। এঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকালে ভাই আবদুল আজিজ বাদী হয়ে ৫ জনকে আসামী করে শশীভ‚ষণ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।  
আহত শিক্ষকরা হলেন, মো. আওয়াব হোসেন ১১৭ নং ভাষানচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ও মো. সোহেল ১৮১ পশ্চিম জাহানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন।

হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক আওয়াব হোসেন জানান, প্রতিবেশী বখাটে যুবক সুমন ও শাকিল তাদের বসত ঘরের পাশ দিয়ে কাঁকড়া ট্রলি দিয়ে ইট আনা নেয়া করছিলেন। এসময় নিজের সুবিধা মতো তার বসত ঘরের পাশের কিছু গাছ কেটে ও উপড়ে ফেলেন । গাছ উপড়ে ফেলার প্রতিবাদ করায় ওই দুই যুবককের সাথে তার তর্ক বাধে। তর্কের জের ধরে বখাটে যুবক সুমন ও শাকিলসহ ১০/১২ জনের একটি সংঘবদ্ধ চক্র দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর অর্তকিত হামলা চালিয়ে গুরুতর জখম করেন। এবং বাড়িতে অবরুদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এতেই থেমে যাননি বখাটে যুবক ও তাদের সাঙ্গপাঙ্গরা। তারা চিকিৎসা নিতে এলে বাড়িতে পুরুষ শুন্য থাকার সুযোগে বসত ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেন। অভিযুক্তদের হুমকি ধামকিতে নিরাপত্তাহীনতায় রয়েছে তাদের পরিবার।  
অভিযুক্ত সুমন জানান, ইটবাহী কাঁকড়া ট্রলি নেয়ার সময় তাদের কিছু গাছের ক্ষতি হয় এনিয়ে তাদের সাথে তর্ক হয়। ওই তর্কের জেরে হাতাহাতির ঘটনা ঘটেছে।
শশীভ‚ষণ থানার ওসি এম.এনামুল হক জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে।  

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...