লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৮শে ডিসেম্বর ২০২৩ রাত ০৮:৩৭
৪৮১
লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে আসছে। বাংলাদেশের ইতিহাসে সকল মহৎ অর্জনগুলো আওয়ামী লীগের আমলেই হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। বর্তমানে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে দুর্বার গতিতে এগিয়ে নিচ্ছেন।
বৃহস্পতিবার দুপুরে ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জিএম বাজার এলাকায় নির্বাচনে নৌকার জয় নিশ্চিতের লক্ষ্যে অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
এমপি নূরুন্নবী চৌধুরী বলেন, ৭ জানুয়ারির নির্বাচনে আপনারা নৌকার বিজয় নিশ্চিত করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ উপহার দেবেন। স্মার্ট বাংলাদেশে সকল সেবা থাকবে হাতের মুঠোয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য; দেশের উন্নয়ন করা, দেশের মানুষকে নিরাপদে-শান্তিতে রাখা।
লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে লালমোহন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাছেদ হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক