অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


তজুমদ্দিনে পাচারের সময় বন বিভাগের গাছ আটক


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০১৯ রাত ১১:৩৬

remove_red_eye

১২২২

 

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে বেড়িবাঁধে বনায়নের বিভিন্ন প্রজাতির গাছ রাতের আঁধারে পাচারের সময় আটক করে স্থানীয়রা। পরে বন বিভাগ ২৭ পিজ গাছ উদ্ধার করে গ্রাম পুলিশের হেফাজতে রাখেন। ইতিপূর্বে চোরাই চক্র বনায়নের গাছ কেটে এলাকার বিভিন্ন পুকুরে ডুবিয়ে রাখায় ওইগুলোও উদ্ধারে কাজ করছে বনবিভাগ।
বনবিভাগ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার গুরিন্দা বাজার হতে কাটাখালী পর্যন্ত বেড়িবাঁধে বনবিভাগ স্থনীয়দের সহায়তায় বনায়ন করে। বর্তমানে ভাঙনের কবলে পড়ে বেড়িবাঁধটি। ফলে বনায়নের গাছগুলো জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে যায়। এ সুযোগে সমিতির সভাপতি গাছগুলোকে নিলামের প্রক্রিয়া না করে গোপনে বিক্রি করা শুরু করেন। একটি চোরাই চক্রের সহযোগীতায় রাতের আধারে ব্রিকস্ ফিল্ডে সরবরাহসহ বিভিন্ন সময় পাচার হয় গাছগুলো। এরই ধারাবাহিকতায় গত ২ নভেম্বর রাতে স্থানীয় শাখাওয়াত হোসেন (মনজু ডাক্তার) এর ট্রাকে করে বেড়িবাঁধের গাছ পাচারের সময় স্থানীয়রা ধাওয়া করে। সমিতির সদস্য ও স্থানীয় বাসিন্দা মোঃ ইউসুফ, আবু কালাম, নুরু মিয়া, ইলিয়াছ, আব্দুল হান্নানসহ অনেকে জানান, ১নং বিটের সমিতির সভাপতি মোহাম্মদ উল্যাহ ও তার ছেলে রাসেল উপস্থিত থেকে লোকজন দিয়ে রাতে ট্রাকে গাছ উঠিয়েছে পাচারের উদ্দেশ্যে। গাছ পাচারের সংবাদ জানাজানি হলে সমিতির সদস্যসহ স্থানীয়রা ধাওয়া করলে কিছু গাছ পুকুরে ফেলে দিয়ে বাকি গাছ নিয়ে পালিয়ে যায় ট্রাক। সংশ্লিষ্ট ওয়ার্ডে ইউপি সদস্য মোঃ রতন মিয়া বলেন, প্রায় সময়েই বেড়িবাাঁধের গাছসহ বনবিভাগের গাছ চুরি হওয়ার কথা জনগণ আমাদের কাছে অভিযোগ করেন। কিছুদিন পূর্বে আনন্দ বাজারের ইব্রাহিম হাওলাদারের স-মিল থেকে ৬পিজ চোরাই গাছ উদ্ধার করে বনবিভাগ। এছাড়াও বেড়িবাাঁধে প্রায় দুইশতাধিক গাছ পড়ে রয়েছে। তা দ্রæত নিলামের ব্যবস্থা করা প্রয়োজন। ১নং বিট সমিতির সদস্য মোঃ শাজাহান জানান, ইব্রাহিম হাওলাদারের স-মিল থেকে উদ্ধার হওয়া গাছ চাঁচড়ার গিয়াস উদ্দিনের ছেলে সাইফুদ্দিন সুমনের মাধ্যমে মিলে গেলেও বনবিভাগ গাছ উদ্ধারের পর কোন ব্যবস্থা গ্রহণ করেনি। ১নং বিট সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, সমিতির সভাপতি সব কাজ নিজের মনমতো করেন। বেড়িবাঁধের গাছগুলো পানিতে পড়ে নষ্ট হয়ে গেলেও আমাদের সাথে কোন পরামর্শ করেনি। ১নং বিট সমিতির সভাপতি মোহাম্মদ উল্যাহ মিয়া বলেন, উদ্ধার হওয়া গাছের মধ্যে ৮ পিজ গাছ আমার মালিকানা। বাকিগুলি কোথায় থেকে আনা হয়েছে তা আমার জানা নেই। বনবিভাগের শশীগঞ্জ বিটের কর্মকর্তা আরিফ হোসেন জানান, চাঁচড়া ১নং ওয়ার্ডের শাজাহানের পুকুর থেকে ৮পিজ ও ফজলে রহমান পন্ডিতের পুকুর থেকে ১৯ পিজসহ মোট ২৭পিজ কাঠ উদ্ধার করা হয়েছে। পাচারের সময় রাতে স্থানীয়রা ধাওয়া করলে কাঠগুলো ফেলে রেখে চোরা কারবারিরা পালিয়ে যায়।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...