অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


টিফিনের জমানো টাকায় খাদ্যসামগ্রী বিতরণ করলো শিক্ষার্থী


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই এপ্রিল ২০২০ বিকাল ০৩:০২

remove_red_eye

৮৮৫

এম শরীফ আহমেদ:: দেশের অনেক বিত্তবানরা যখন করোনা মহামারীতেও দেশের টাকা লুটে খাওয়ায় ব্যস্ত,ঠিক এমন মুহুর্তে দেখা গেল ভিন্ন চিত্র। নিজেদের কোনোরকম যা সামর্থ্য আছে তা দিয়ে সহযোগিতা করছেন অসহায়দেরকে। 
 
এদের মধ্যে একজন মোঃ নয়ন। তিনি নিজের টিফিনের জমানো প্রায় ৭হাজার টাকার খাদ্যসামগ্রী  দিয়ে অসহায়দের পরিবারদেরকে সহযোগিতা করেন।   
 
নয়ন ভোলা বোরহানউদ্দিনে অবস্থিত "ভোলা পলিটেকনিক ইন্সটিটিউটের  ইলেকট্রনিক্স বিভাগের ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী। ভোলা সদরের দিদারের গলিতে বসবাসকারী  ব্যবসায়ী মোঃ ছিদ্দিকের ছেলে তিনি। 
 
জানা যায়, বেশ কয়েক বছর যাবত নয়ন টিফিনের টাকা জমা রাখেন।এতে প্রায় সাত হাজার টাকার মতো  জমা হয়। সম্প্রতি করোনা মহামারীতে সারা বিশ্ব থমকে যায়।এতে নিম্ম আয়ের মানুষ খুবই দূর্বিষহ জীবন-জাপন  করছে। এমন পরিস্থিতিতে সে সিদ্ধান্ত নিলো নিজের টিফিনের  জমানো টাকা দিয়ে অসহায়ের সহযোগিতা করবে। 
 
যেমন কথা, তেমন কাজ। মঙ্গলবার সকালে টাকা নিয়ে বাসা থেকে বাজারে গিয়ে খাদ্যদ্রব্য ক্রয় করেন। পরে বাসায় এনে ১২টি প্যাকেট করে নিজ হাতে বাসায় বাসায় পৌঁছে দেন। 
 
এমন খবরটি  অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন।পাশাপাশি তার প্রশংসাও করেন। 
 
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ নয়ন বলেন,আমাদের সকলের উচিত এই মহামারীতে অসহায়ের পাশে এগিয়ে আসা। না হয় অনেকে করোনা ভাইরাসের আক্রমণে না মরলেও না খেয়ে মরবে।আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি। আশা করি আপনারও এগিয়ে আসবেন।        






আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...