অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

জনগণ আওয়ামী লীগকেই রাষ্ট্র ক্ষমতায় চায়: নূরুন্নবী চৌধুরী শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে ডিসেম্বর ২০২৩ বিকাল ০৫:৪০

remove_red_eye

৪৩৩

লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থেকে দেশ ও জনগণের ব্যাপক উন্নয়ন করেছে। দেশের জনগণ এখন আওয়ামী লীগের ওপর আস্থাশীল। তাই আওয়ামী লীগকেই রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় দেশের জনগণ। এ জন্য তারা ৭ জানুয়ারির নির্বাচনে বিপুল ভোটে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করবে।
শনিবার সকালে ভোলার লালমোহন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মফিজ উদ্দিন হাওলাদার বাড়িতে আসন্ন নির্বাচনে নৌকার জয়ের লক্ষ্যে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি নূরুন্নবী চৌধুরী বলেন, বিএনপি-জামায়াত দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা দেশের চলমান  উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। বিএনপি-জামায়াত ক্ষমতা যেতে আন্দোলনের নামে মানুষ হত্যা করে। এই হত্যাকারীরা আর কখনই এ দেশে নেতৃত্ব দিতে পারবে না। দেশের জনগণ এখন বিএনপি-জামায়াতের সঙ্গে নেই। এ জন্য তারা জনবিচ্ছিন্ন হয়ে কোনো কর্মসূচিতেই সফল হতে পারছে না।
লালমোহন পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, নূরুন্নবী চৌধুরী শাওনের সহধর্মিণী ফারজানা চৌধুরী রতœা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, কাউন্সিলর ফরহাদ হোসেন মেহেরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...