অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে গৃহবধূর আত্মহত্যা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে ডিসেম্বর ২০২৩ রাত ১০:২৩

remove_red_eye

৪৮৭

লালমোহন  প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় পারিবারিক কলহের জেরে গ্যাস ট্যাবলেট খেয়ে পাপিয়া বেগম নামে এক নারী আত্মহত্যা করেছেন। শনিবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। ওই নারী উপজেলার কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. রুবেলের স্ত্রী।
জানা যায়, স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে মনমালিন্য চলছিল পাপিয়া বেগমের। এরই জের ধরে শনিবার বিকালে পরিবারের সদস্যদের অগোচরে ঘরে থাকা চালে দেওয়ার কিটনাশক জাতীয় গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলেন তিনি। কিছু সময় পর তিনি বমি করতে শুরু করেন। পরিবারের লোকজন এগিয়ে এসে বুঝতে পারেন পাপিয়া গ্যাস ট্যাবলেট খেয়েছেন। তখন দ্রæত তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য পাপিয়াকে ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন। সন্ধ্যার দিকে ভোলা নেওয়ার পথেই মারা যান পাপিয়া বেগম।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে থানায় এনেছে। মৃত নারীর মা-বাবাকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...