অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলার লালমোহনে আরো ১০ পরিবার লকডাউন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই এপ্রিল ২০২০ রাত ১১:২৭

remove_red_eye

১৮৭১

বাংলার কন্ঠ প্রতিবেদক:: ভোলার লালমোহনে নতুন করে আরো ১০ পরিবারকে আজ বুধবার  দুপুরে লকডাউন করা হয়েছে।  কয়েকদিস দিন আগে ওই সব পরিবারের ৮জন সদস্য নারায়ণগঞ্জ থেকে ভোলার লালমোহনে এসে রাস্তাঘাটে ঘোরাঘুরি করছিল। খবর পেয়ে উপজেলা নির্বহী কর্মকর্তার নেতৃত্বে একটি দল সেখানে গিয়ে ওই আট পরিবারসহ ১০ পরিবারকে লকডাউন ঘোষনা করার পাশাপাশি তাদেরকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন। এনিয়ে লালমোহনে দুই দিনে ১৯ পরিবারকে লকডাউন করা হলো।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি জানান, ৮ ব্যক্তি নারায়নগঞ্জ থেকে এসে পৌরসভার ৯নং ওয়ার্ডে ঘোরাঘুরি করছিল। খবর পেয়ে দুপুরে ওই ওয়ার্ডে দুইটি বাড়ির ৮টি পরিবারকে লকডাউন করা হয়। এছাড়া উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের প্যায়ারীমোহন গ্রামের সালমা বেগম নামে এক নারী অসুস্থ হওয়ায় সেখানে ২টি পরিবারকে লকডাউন করা হয়। এসবপরিবারের সদস্যদের আগামী ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়।

এর আগে নারায়ণগঞ্জ থেকে পালিয়ে আসায় মঙ্গলবার পৌরসভার ৭ নং ওয়ার্ডের কলেজ পাড়া এলাকা একটি বাড়ির ৯ পরিবারকে লকডাউন করে উপজেলা প্রশাসন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...