বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩১শে ডিসেম্বর ২০২৩ বিকাল ০৪:২০
৪৪৬
২০২৩ সালটা ক্রিকেটে বাংলাদেশ অম্ল-মধুর অভিজ্ঞতা নিয়েই কাটালো। অনেক সাফল্যে মোড়া ছিল এই বছরটি। আবার বিশ্বকাপে নিদারুণ ব্যর্থতাও বাংলাদেশকে লজ্জায় ডুবিয়েছে। এছাড়া সাকিব-তামিমের মধ্যে সাপে-নেউলে সম্পর্ক ছিল বড় আলোচিত বিষয়।
সবচেয়ে বড়কথা ২০২৩ সালে বাংলাদেশ খেলেছে ৫০টি ম্যাচ। নিজেদের ৩৭ বছরের ক্রিকেট ইতিহাসে এক বছরে এর আগে এতগুলো ম্যাচ খেলেনি টাইগাররা। বছরের শেষ দিনে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই ম্যাচের অর্ধশত পূরণ করলো নাজমুল হোসেন শান্তর দল।
অথচ, বছরের শুরুতে প্রথম দুই মাস কোনো ম্যাচই খেলেনি বাংলাদেশ। বছরের পরের ১০ মাসে খেলেছে এই ৫০ ম্যাচ। এর মধ্যে ৪টি টেস্ট, ৩২টি ওয়ানডে এবং ১৪টি টি-টোয়েন্টি খেলেছে টাইগাররা।
রেকর্ড ম্যাচ খেলার বছরে টি-টোয়েন্টিতে কোনো সিরিজ হারেনি টাইগাররা। সব মিলিয়ে মোট চারটি টি-টোয়েন্টি সিরিজ ও একটি টুর্নামেন্টে খেলেছে বাংলাদেশ দল। এর মধ্যে তিনটিতে জয় এবং একটি সিরিজ ড্র করেছে তারা। এছাড়া এশিয়ান গেমসে খেলেছে তিনটি ম্যাচ। যার ২টিতেই জয় পেয়েছে বাংলাদেশ।
বছরের শুরুতে মার্চে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। একই মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায় টাইগাররা। এরপর গত জুলাইতে আফগানদের ২ ম্যাচের সিরিজে হারিয়েছে সাকিবের দল। অক্টোবরে হাংঝুতে খেলেছে এশিয়ান গেমস। সর্বশেষ নিউজিল্যান্ডের সঙ্গে ৩ ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে ড্র করলো বাংলাদেশ।
সুত্র জাগো
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত