অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশে পাচারের সময় ডলার-রুপিসহ ভারতীয় নাগরিক আটক

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে ডিসেম্বর ২০২৩ বিকাল ০৪:২২

remove_red_eye

৩০৭

বাংলাদেশে পাচারের সময় ডলার ও রুপিসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত ঘোজাডাঙ্গা থেকে আটক করা হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দক্ষিণবঙ্গ সীমান্তে ১৫৩ ব্যাটালিয়ন সদস্যরা চার হাজার মার্কিন ডলার এবং প্রায় সাড়ে তিন লাখ রুপিসহ ওই ব্যক্তিকে আটত করা হয়।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক সীমান্তে ১৫৩ ব্যাটালিয়ানের সদস্যরা গত শনিবার ৩০ ডিসেম্বর একটি বিশেষ অভিযান চালায়। দুপুর ১২টার দিকে সন্দেহভাজন এক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা।

সঙ্গে সঙ্গে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি শুরু হয়। সে সময় সময় তার কাছ থেকে চার হাজার মার্কিন ডলার ও ৩৭ হাজার ৮৩৫ রুপি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মার্কিন ডলার ও ভারতীয় রুপির সঠিক কাগজপত্র দেখাতে না পারায় বিএসএফ তাকে নিজেদের হেফাজতে নেয়। আটক ব্যক্তির নাম রাজেশ কুমার (৪৯)। তিনি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা।

জিজ্ঞাসাবাদে রাজেশ কুমার জানান, সে একজন ভারতীয় নাগরিক এবং গত কয়েকদিন ধরে পণ্য ও অর্থের বাহক হিসেবে কাজ করছেন। রাজেশ আরও জানান, আইসিপি পেট্রাপোল থেকে এই কাজ করতেন তিনি। কিন্তু গত কয়েকদিন ধরে পেট্রাপলের নিরাপত্তা তল্লাশি অত্যন্ত কঠোর হয়েছে। সে কারণে ঘোজাডাঙ্গাকেই বেছে নেওয়া হয় এই পাচারের জন্য।

সুত্র জাগো

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...