অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মাইক্রোসফটের নতুন এআই চ্যাটবটে যেসব সুবিধা পাবেন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে ডিসেম্বর ২০২৩ বিকাল ০৪:২৩

remove_red_eye

৬৪৮

২০২৩ সালকে বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার বছর। এআইয়ের ছোঁয়া এখন সব জায়গাতেই। শিক্ষা, বিনোদন, প্রযুক্তি তো বটেই চিকিৎসা ক্ষেত্রেও পৌঁছে গেছে এআইয়ের সাফল্য। ওপেন আইয়ের তৈরি শক্তিশালী চ্যাটবট মডেল হলো চ্যাটজিপিটি।

চ্যাটজিপিটিকে টেক্কা দিতে সারা বছর একের পর এক এআই চ্যাটবট যুক্ত হয়েছে প্রযুক্তি দুনিয়ায়। যার মধ্যে রয়েছে গুগল, টুইটার, মাইক্রোসফট ইত্যাদি। এবার মাইক্রোসফট নিয়ে এলো নতুন আরও একটি চ্যাটবট। মাইক্রোসফটের নতুন এআই অ্যাসিস্ট্যান্টের নাম কোপাইলট। যা অ্যান্ড্রয়েড ফোনে সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে। এরই মধ্যে গুগল প্লে-স্টোরে পাওয়া যাচ্ছে এই অ্যাপ।

কোপাইলটের অন্যতম সুবিধা হলো, এতে ওপেনএআইয়ের জিপিটি-৪ এবং ডেল-ই সাপোর্ট পাওয়া যাবে। জিপিটি-৪ একটি বড় ল্যাঙ্গুয়েজ মডেল এবং ডাল-ই-তে টেক্সট টু ইমেজ তৈরি করা যায়। সংস্থার দাবি, কোপাইলটে যে কোনো জটিল প্রশ্নের দ্রুত জবাব পাওয়া যাবে। এমনকি সামান্য কিছু টেক্সট দিয়েই আকর্ষণীয় ভিজুয়াল তৈরি করতে পারবে কোপাইলট।

অ্যাপের ডেসক্রিপশনে দেওয়া তথ্য অনুসারে, এটি ই-মেইল ড্রাফট করতে পারে, স্টোরি এবং স্ক্রিপ্ট লিখতে পারে, যে কোনো লেখার সারাংশ বের করতে পারে, টেক্স অনুবাদ, জব রেজ্যুমে লেখা ইত্যাদি কাজ দ্রুত করে দিতে পারে। এমনকী এআই অ্যাসিস্ট্যান্ট লোগো ডিজাইন করতে পারে। এখানে ব্যবহারকারী কাস্টম ব্যাকগ্রাউন্ড এবং সোশ্যাল মিডিয়া কন্টেন্টও তৈরি করতে পারবেন।

জেনে নিন কীভাবে ব্যবহার করবেন এই এআই-

>> প্রথমে গুগল প্লে-স্টোরে গিয়ে সার্চ করুন মাইক্রোসফট কোপাইলট এআই।
>> তারপর অ্যাপটি ফোনে ইনস্টল করে নিন। তবে অবশ্যই তার আগে রিভিউ যাচাই করে নেবেন।
>> এবার অ্যাপ আইকনে ট্যাপ করে, প্রাইভেসি শর্তগুলো পড়ে নিন।
>> রাজি হলে ‘অ্যাক্সেপ্ট’ অপশনে ট্যাপ করে এগিয়ে যান।
>> মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকলে সাইন-ইন করে নিতে পারেন।
>> যদিও সাইন-ইন ছাড়াও কোপাইলট ব্যবহার করা যাবে। কিন্তু রেসপন্স তুলনামূলক কম পাওয়া যাবে।
>> জিপিটি-৪ ব্যবহার করার জন্য স্ক্রিনের উপরে টগেলে ট্যাপ করুন।
>> চ্যাট শুরু করার জন্য নিচে চ্যাট আইকনে ট্যাপ করতে হবে।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...