অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলার মনপুরায় ২১৫ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে: দুই বাড়ি লকডাউন

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৯ই এপ্রিল ২০২০ রাত ১২:২১

remove_red_eye

১০৮০

মনপুরা প্রতিনিধি:: ভোলার মনপুরায় করোনা সংক্রমণ রোধে দুইটি বাড়ি লোকডাউন করলো উপজেলা প্রশাসন। বুধবার বিকেলে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চৌধুরী বাজার সংলগ্ন বাড়ি দুইটিতে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশীদের নের্তৃত্বে একটি মেডিকেলে টিম ও পুলিশের একটি দল প্রবেশ করে পরিবারের সদস্যেদের স্বাস্থ্য পরীক্ষা শেষে বাড়ি দুইটি লকডাউন করে দেয়। এছাড়া শিবচরসহ বিভিন্ন এলাকা থেকে আসা ২১৫ জনকে দুটি স্কুল ও একটি কলেজ ভবনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস জানান, লকডাউন ভেঙে ঢাকার মিরপুর ও যাত্রাবাড়ী থেকে দুই ব্যক্তি পালিয়ে মনপুরায় নিজ বাড়িতে আসে। তাই ওই বাড়ি দুইটি লকডাউন করা হয়। তবে লকডাউনে থাকা দুই পরিবারের সকল সদস্যরা সুস্থ্য আছে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশীদ নিশ্চিত করেছেন।

অপরদিকে মাদারীপুরের শিবচর ও ঢাকার মাওয়া থেকে তিনটি ট্রলার বোঝাই করে ১৭৮ জন মনপুরা দক্ষিণ সাকুচিয়ার জনতা বাজার আসে। পরে স্থানীয় চেয়ারম্যান অলি উল্লা কাজল ও পুলিশের এস.আই নয়ন ও এসআই মিজানের নের্তৃত্বে পুলিশের একটি টিম মনপুরা আসা সবাইকে নিয়ে সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ও সাকুচিয়া নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভবনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নিয়ে যায়। এছাড়াও গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা ফেরত দুইটি তাবলীগ জামায়েতের ৩৭ সদস্যকে মনপুরা সরকারি ডিগ্রী কলেজের ভবনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন রাখা হয়।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...