অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৪৩

remove_red_eye

৫০৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার তজুমদ্দিন উপজেলায় তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আব্বাস উদ্দিন (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক আব্বাস উদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আয়াসিনের ছেলে।
শনিবার (৩০ ডিসেম্বর) বিকালে ওই শিশুর বাবা বাদী হয়ে তজুমদ্দিন থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরের দিকে তজুমদ্দিনে নানা বাড়িতে বেড়াতে আসে ওই শিশু।এ সময় একই বাড়ির ইয়াসিনের ছেলে আব্বাস উদ্দিন (৩৫) শিশুটিকে পার্শ্ববর্তী জালাল মাস্টারের পুকুর পাড়ে নিয়ে যায়। এ সময় শিশুর কান্না শুনে লোকজন এগিয়ে এলে লম্পট আব্বাস উদ্দিন পালিয়ে যায়। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন।
তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিক্যাল অফিসার ডা. জান্নাতুন নাঈম জানান, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় অবহিত করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পরীক্ষা-নিরীক্ষা শেষে রিপোর্ট দেখে এ বিষয়ে শতভাগ নিশ্চিত হওয়া যাবে।
তজুমদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক জানান, ওই শিশুর বাবা বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। নারী ও শিশু নির্ষাতন দমন আইনে মামলা দায়ের করে অভিযুক্ত ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...