অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩

লালমোহনে ভাতিজার গাছের গুঁড়ির আঘাতে প্রাণ গেল চাচির

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৪৮

remove_red_eye

২৮১

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় ভাতিজার গাছের গুঁড়ির আঘাতে মোসা. পারভীন বেগম নামে ৩৭ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত পারভীন বেগম লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের জনতা বাজার এলাকার মো. বাচ্চুর স্ত্রী।  
জানা যায়, পুরনো একটি গাছের টুকরো নিয়ে ভাতিজা রিপনের সঙ্গে শনিবার সকালে পারভীন বেগমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভাতিজা রিপন পাশে থাকা একটি গাছের গুঁড়ি দিয়ে তার মাথায় আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় পারভীনকে স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পারভীন বেগমের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার্ড করেন। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় মারা যান তিনি।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, ওই নারীর মৃত্যুর সংবাদ পেয়ে রোববার দুপুরে তার বাড়িতে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ এখনো বাড়িতে আনা হয়নি। বরিশালে ময়না তদন্ত শেষে লাশ আনা হবে। যে গাছের টুকরো নিয়ে চাচি-ভাতিজার ঝগড়া হয়েছে তার মূল্য ৫০ টাকাও হবে না। তবে এই সামান্য জিনিসের জন্য একটি প্রাণ ঝরে গিয়েছে। এটি সত্যিই মর্মান্তিক। আমরা অভিযুক্তকে আটকের চেষ্টা করছি। অন্যান্য আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...