অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

গোপনে মধ্যবিত্ত পরিবারকে সহায়তা করছেন ভোলার পৌর মেয়র

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই এপ্রিল ২০২০ রাত ০১:৫৪

remove_red_eye

১৬৮৪

বাংলার কন্ঠ প্রতিবেদক:: চলমান করোনা সংকট মোকাবেলায় অনন্য উদাহরণ সৃষ্টি করে চলেছেন ভোলার পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির। ইতোমধ্যে তিনি পৌর এলাকার ৩ শতাধিক সমস্যাগ্রস্ত মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
 
এখন করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব অচল প্রায়। এ অবস্থায় দ্বীপ জেলা ভোলায়ও অঘোষিত লকডাউন চলছে। নিম্ম আয়ের এবং অসহায় দিনমজুর শ্রেণির পাশে ইতোমধ্যেই সরকারি বেসরকারি বিভিন্ন তরফ থেকে সহায়তা করা হয়েছে এবং হচ্ছে। কিন্তু সমাজের এমন একটি শ্রেণি রয়েছেন যারা চরম সংকটে না খেয়ে থাকলেও কারো কাছে মুখ ফুটে কিছু বলতে পারছেন না বা বলবেন না।

তাদের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক জননেতা আলহাজ্ব মোহাম্মদ তোফায়েল আহমেদ এমপি মহোদয়ের সহযোগীতায় পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির নিয়েছেন ব্যকিত্রমী উদ্যোগ। তিনি গিয়ে গোপনে গিয়ে দাঁড়িয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছেন। সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করেই তিনি সমস্যগ্রস্ত পরিবারগুলোর কাছে পৌঁছে দিচ্ছেন মানবিক সহায়তা। এ বিষয়ে মেয়র মনির ভোলা পৌরবাসীদের মধ্যে যদি কারো সহায়তার প্রয়োজন হয় কোনরূপ সংকোচ না করে ০১৭১১-১১১১৪৮ নাম্বারে একটি এসএমএস করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।
 
মেয়র মনিরের একটি ঘনিষ্ট সুত্র জানায়, তার এই আহ্বানে সাড়া দিয়ে বুধবার বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩ শতাধিক পরিবার তাকে এসএমএস পাঠিয়েছেন এবং তিনি অতি গোপনে তাদের কাছে সহায়তা পৌঁছে দিয়েছেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...