বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:৫৭
৪৪৭
জাপানে ৭ দশমিক ৬ মাত্রার ও ৪ মাত্রার একাধিক ভূমিকম্প আঘাত হানার পর নিজেদের পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভোস্টক ও নাখোদকাতে সুনামি সতর্কতা জারি করেছে রাশিয়া। শহরগুলোর মেয়রের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।
তাস বলেছে, জাপানের কাছাকাছি সাখালিন দ্বীপের জরুরি সেবাদানকারী সংস্থাগুলো জানিয়েছে, দ্বীপের পশ্চিম উপকূলে সুনামি হতে পারে। জরুরি সতর্কতা জারি করে ভ্লাদিভোস্টক কর্তৃপক্ষ জেলেদের জরুরিভিত্তিতে তীরে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্যানুযায়ী, সোমবার (১ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪ টা ৬ মিনিটে প্রথম ভূমিকম্পটি আঘাত করে ইশিকাওয়ায়, যেটার মাত্রা ছিল ৫ দশমিক ২। এরপর ৫ থেকে ১০ মিনি অন্তর অন্তর মোট ২১টি ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। সেগুলোর মধ্যে সবচেয়ে হালকা ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৬ ও সবচেয়ে শক্তিশালীটির মাত্রা ছিল ৭ দশমিক ৫।
দেশটির মধ্যাঞ্চলে এসব ভূমিকম্প আঘাত হানার পরপরই সুনামি সতর্কতা জারি করা হয়। ভূমিকম্পের কারণে ৫ মিটার পর্যন্ত উঁচু ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্ক করে নোটো এলাকার স্থানীয় কর্তৃপক্ষ। একই সঙ্গে নিগাতা ও তোমায়া অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়। সেখানে ঢেউয়ের উচ্চতা ৩ মিটার পর্যন্ত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
এদিকে, ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগের কারণে এরই মধ্যে মধ্য জাপানের সাড়ে ৩৩ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে জানা গেছে। ইউটিলিটি কোম্পানিগুলো বলছে, জাপান সাগর তীরবর্তী ও দেশটির প্রধান দ্বীপ হোনশুর তৈয়ামা, ইশিকাওয়া ও নিগাতা অঞ্চলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, ভূমিকম্পের উপকেন্দ্রের কাছাকাছি প্রধান মহাসড়ক বন্ধ করে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তাছাড়া কেন্দ্রস্থলের নিকবর্তী একাধিক প্রধান সড়কও বন্ধ করে দেওয়া হয়েছে। জাপান রেলওয়ে জানিয়েছে, টোকিও ও ইশিকাওয়া মধ্যে শিনকানসেন বুলেট ট্রেন চলাচলও স্থগিত ঘোষণা করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে জাপানে সুনামি হওয়ার একটি ভিডিওচিত্র ভাইরাল হয়েছে। হোনশু দ্বীপের জেলা ইশিকাওয়ার ওয়াজিমা বন্দরে ১ দশমিক ২ মিটার বা ৩ ফুটেরও বেশি উঁচু জলোচ্ছ্বাস শুরু হয়েছে বলে জানা গেছে। এবারের সিরিজ ভূমিকম্পের উপকেন্দ্র এই ইশিকাওয়া জেলা।
সুত্র জাগো
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক