অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে প্রবেশের সময় সাড়ে ৪শ' যাত্রীসহ ৩ ট্রলার আটক


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৯ই এপ্রিল ২০২০ বিকাল ০৪:৫২

remove_red_eye

১৩৫৭

সরকারি নির্দেশ অমান্য করে নদীপথে যাত্রী নিয়ে রাতের আঁধারে প্রবেশের সময় সাড়ে ৪শ' যাত্রীসহ তিনটি ট্রলার আটক
 

অচিন্ত্য মজুমদার :: ঢাকা, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ থেকে লক্ষ্মীপুর মজুচৌধুরী ঘাট হয়ে নদী পথে ভোলার ইলিশা ঘাটে আসা ৪৫০ যাত্রীসহ ৩টি ট্রলার আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এর সাথে জড়িত চার জনকে ৩৩ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ট্রলার তিনটি জব্দ করা হয়ছে বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক।

 

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ থেকে লক্ষ্মীপুরের মজু চৌধুরী ঘাট হয়ে নদী পথে ৪৫০ যাত্রী নিয়ে তিনটি ট্রলার ভোলার ইলিশা ঘাটে আসে। এ সময়, পুলিশ যাত্রীবাহী ওই ট্রলার তিনটিসহ চালকদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।

 

পরে, ভ্রম্যমাণ আদালতদের বিচারক এর সাথে জড়িত চার জনকে ৩৩ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ট্রলার তিনটি জব্দ করে নিলামে বিক্রি করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক।

 

এর আগে, করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় গেল ২৪শে মার্চ সারা দেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ-বিআইডব্লিটিএ। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকার কথাও জানানো হয় নোটিশে।