অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে উৎসবমুখর বই উৎসব

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:৪২

remove_red_eye

৬৫৭

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সারা দেশের সাথে একযোগে উৎসবমুখর পরিবেশে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায়  বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে পৌর মেয়র মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন।
বই বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাস চন্দ্র দাসের সভাপতিত্বে বক্তৃতা করেন, স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, সদস্য মো. ফয়েজউল্যাহ, সিনিয়র শিক্ষক তাহমিনা বেগম, মো. ছবিরউদ্দিন প্রমুখ।
এছাড়া বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান-উজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের  শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন।
ওই সময় উপজেলা শিক্ষা অফিসার মো. নাজমুল ইসলাম,বোরহানউদ্দিন সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ নোমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়েশা সিদ্দিকা বক্তৃতা করেন। ওই সময় বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাঁকজমকভাবে বই বিতরণ উৎসব পালিত হয়।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...