লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:৫০
৩৭৯
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় তেলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে পৌরসভার হাইস্কুল সুপার মার্কেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয়দের ১৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক সর্টশার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গুদামের মালিকের ভাই ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. মাসুদ পাটওয়ারী জানান, দুপুরের দিকে হঠাৎ করে তেলের গুদামটিতে আগুন লাগে। এতে পুরোপুরি পুড়ে গেছে টিনসেডের গুদাম ঘর, সাতটি তেলের ড্রাম এবং একটি টিভিএস আরটিআর ফোর-ভি মডেলের মোটরসাইকেল। যার ফলে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে লালমোহন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. সোহরাব হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে নিয়ে ১০ থেকে ১৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।
অন্যদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ জনপ্রতিনিধিদের ঘটনাস্থল পরিদর্শন করতে দেখা গেছে।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক