অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা জানুয়ারী ২০২৪ রাত ০৯:৪২

remove_red_eye

৪৭৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : সরকারের পদত্যাগ, গণতন্ত্র, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে বিএনপির চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে ভোলায় আদালত বর্জন কর্মসূচি পালন করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ১১টায় ভোলা জেলা ও দায়রা আদালত এলাকায় মানববন্ধন করেন আইনজীবীরা।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ভোলা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির নেতৃত্ব দেন ভোলা জেলা আইনজীবী ফোরামের  সাধারণ সম্পাদক এডভোকেট আমিরুল ইসলাম বাসেত।
মানববন্ধনে তিনি বলেন, আমরা আগামী ৭ তারিখের প্রহসনের  নির্বাচনে যাব না এবং কোন আইনজীবী কোর্টের কার্যক্রমের সাথে সংযুক্ত হবো না। তিনি আরও বলেন, ভোটাধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে ১ জানুয়ারি থেকে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত শান্তিপূর্ণভাবে আদালত বর্জন কর্মসূচি পালন করা হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভোলা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আলহাজ্ব ফরিদুর রহমান,সাবেক সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন,বারের বর্তমান সাধারণ সম্পাদক এড. সম্পাদক ইফতারুল হাসান সশরিফ,সহ সভাপতি এড. মো: ইউসুফ, সিনিয়র এড. ফরমজুল হক মাল এড. মো: ইউসুফ, এড. কাজী আজম, এড. আদিল মাহমুদ, এড. আরিফুর রহমান,এড. মশিউর রহমান মুরাদ,এড. পলাশ চন্দ্র দাশ,এড. ফয়সাল আহমেদ রাসেল,এড. জিয়াউর রহমান,এড.শাহ সুমন,এড. জাবেদ ইকবাল,এড. মঞ্জুরুল ইসলাম,এড. এস. এম মিজান, শিক্ষানবিশ আইনজীবী মঞ্জু সহ আরো অনেকে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...