অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বিশ্বের বুকে বাংলাদেশ এখন মডেল দেশের পরিচিতি অর্জন করেছে: নূরুন্নবী চৌধুরী শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২রা জানুয়ারী ২০২৪ রাত ০৯:৪৫

remove_red_eye

৬২৮

লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানামুখী উন্নয়ন ও জনগণের কল্যাণের মাধ্যমে বাংলাদেশের চিত্র বদলে দিয়েছেন। শেখ হাসিনার দূরদর্শী পদক্ষেপে এক সময়ের হতদরিদ্র বাংলাদেশ এখন বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল দেশ হিসেবে পরিচিতি অর্জন করেছে। যার জন্য সারা বিশ্বের কাছে বাঙালি জাতি এখন সম্মানিত।
মঙ্গলবার সকালে ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম কিশোরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাড়িতে নির্বাচনে নৌকার জয় নিশ্চিতের লক্ষ্যে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী বলেন, নৌকা উন্নয়নের প্রতীক। দেশে যত উন্নয়ন হয়েছে তা একমাত্র নৌকার জয়ের কারণে হয়েছে। এ দেশের জনগণ আগামী ০৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে জয় নিশ্চিত করে প্রমাণ করবে বাংলাদেশে আওয়ামী লীগের বিকল্প নেই। কারণ জনগণ বিশ্বাস করে; আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশ আরো এগিয়ে যাবে, দেশের মানুষেরও অনেক উন্নয়ন হবে।
ফরাজগঞ্জ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আবুল বাশার সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান আলমগীর, সাবেক ইউপি সদস্য মমিনুল হক মিঠুসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...